ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধানমন্ডি ২৭-এর অ্যাপেক্স শোরুমে আগুন, মহাখালীতেও অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি
ফলো করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অ্যাপেক্সের একটি শোরুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। 

এরপর সকাল ১১টা ১২ মিনিটের দিকে রাজধানীর মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগে। আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে দুই অগ্নিকাণ্ডে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণও এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগ : মোহাম্মদপুর মহাখালী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডি ২৭-এর অ্যাপেক্স শোরুমে আগুন, মহাখালীতেও অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অ্যাপেক্সের একটি শোরুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। 

এরপর সকাল ১১টা ১২ মিনিটের দিকে রাজধানীর মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগে। আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে দুই অগ্নিকাণ্ডে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণও এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ