ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

ফাইল ছবি
ফলো করুন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায় করা যাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন। ফলে এনবিআরের নির্ধারিত কর পরিশোধের ক্ষেত্রে গ্রামীণ কল্যাণের দায় বহাল থাকল।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

আদালত সূত্রে জানা গেছে, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত বিষয়ে এনবিআরের দাবির বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করা হয়। এসব রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর এক পর্যায়ে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

নতুন বেঞ্চ মামলাটি পুনর্বিবেচনার পর গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে দেন।

এনবিআরের দাবি করা করের বিষয়টি ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ করবর্ষের সঙ্গে সম্পর্কিত।

হাইকোর্টের রায়ের ফলে এসব করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছ থেকে নির্ধারিত কর আদায়ে এনবিআরের আর কোনো আইনি বাধা থাকছে না।

ট্যাগ : এনবিআর হাইকোর্ট গ্রামীণ কল্যাণ ড. মুহাম্মদ ইউনূস

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায় করা যাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন। ফলে এনবিআরের নির্ধারিত কর পরিশোধের ক্ষেত্রে গ্রামীণ কল্যাণের দায় বহাল থাকল।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

আদালত সূত্রে জানা গেছে, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত বিষয়ে এনবিআরের দাবির বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করা হয়। এসব রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর এক পর্যায়ে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

নতুন বেঞ্চ মামলাটি পুনর্বিবেচনার পর গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে দেন।

এনবিআরের দাবি করা করের বিষয়টি ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ করবর্ষের সঙ্গে সম্পর্কিত।

হাইকোর্টের রায়ের ফলে এসব করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছ থেকে নির্ধারিত কর আদায়ে এনবিআরের আর কোনো আইনি বাধা থাকছে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ