ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আত্মহত্যার হার শূন্যে নামাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে আত্মহত্যার হার শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, আত্মহত্যা প্রতিরোধ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করে একটি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিতে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ডিজঅ্যাবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবনে নানা ধরনের প্রতিকূলতা ও ব্যর্থতা আসতে পারে। তবে এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।

তিনি মানসিক চাপ ও হতাশা কমাতে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে নিজের সমস্যা ও অনুভূতি ভাগ করে নেওয়ার পরামর্শ দেন।

সাখাওয়াত হোসেন বলেন, আত্মহত্যা প্রতিরোধে শুধু প্রচলিত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ইতিবাচক চিন্তা, পারস্পরিক সহানুভূতি এবং সচেতনতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়ে খোলামেলা আলোচনা বাড়ানো এবং প্রয়োজনের সময় সহায়তা নেওয়ার পরিবেশ তৈরি করা জরুরি।

সেমিনারে এডিপির চেয়ারম্যান রওশন আরা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনের অধ্যক্ষ আফরোজা শারমিন।

ট্যাগ : আত্মহত্যা স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আত্মহত্যার হার শূন্যে নামাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে আত্মহত্যার হার শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, আত্মহত্যা প্রতিরোধ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করে একটি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিতে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ডিজঅ্যাবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবনে নানা ধরনের প্রতিকূলতা ও ব্যর্থতা আসতে পারে। তবে এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।

তিনি মানসিক চাপ ও হতাশা কমাতে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে নিজের সমস্যা ও অনুভূতি ভাগ করে নেওয়ার পরামর্শ দেন।

সাখাওয়াত হোসেন বলেন, আত্মহত্যা প্রতিরোধে শুধু প্রচলিত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ইতিবাচক চিন্তা, পারস্পরিক সহানুভূতি এবং সচেতনতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়ে খোলামেলা আলোচনা বাড়ানো এবং প্রয়োজনের সময় সহায়তা নেওয়ার পরিবেশ তৈরি করা জরুরি।

সেমিনারে এডিপির চেয়ারম্যান রওশন আরা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনের অধ্যক্ষ আফরোজা শারমিন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ