ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করেই সাইবার আইন হবে: পার্থ

ছবি : সংগৃহিত
ফলো করুন

স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্যের কারণে সামাজিক অস্থিরতা ঠেকাতে নতুন একটি যুগোপযোগী সাইবার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, নতুন আইন তৈরির ক্ষেত্রে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একদিকে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্যের কারণে যাতে সমাজে অস্থিরতা তৈরি না হয়, অন্যদিকে আইনটি যেন সাংবাদিকতার স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি না করে।

তিনি জানান, এসব বিষয় নিয়ে আলোচনা করেই নতুন সাইবার আইন প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিবর্তিত প্রযুক্তি ও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটিকে যুগোপযোগী করার চেষ্টা চলছে।

পার্থ বলেন, সাইবার আইন তৈরি করাই সরকারের একমাত্র লক্ষ্য নয়। আইনটি যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার না হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

সাংবাদিকতার স্বাধীনতা এবং দায়িত্বশীল তথ্য প্রকাশের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিকেও নতুন আইন প্রণয়নের সময় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রযুক্তির বিস্তারের সঙ্গে অনলাইনে তথ্যের প্রবাহ দ্রুত বেড়েছে। এর ফলে ভুল বা মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। তাই জনস্বার্থ ও মতপ্রকাশের স্বাধীনতা বিবেচনায় রেখে কার্যকর আইনি কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, নতুন সাইবার আইন প্রণয়নের পাশাপাশি এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা রাখার বিষয়েও সরকার কাজ করছে।

ট্যাগ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আন্দালিব রহমান পার্থ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করেই সাইবার আইন হবে: পার্থ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্যের কারণে সামাজিক অস্থিরতা ঠেকাতে নতুন একটি যুগোপযোগী সাইবার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, নতুন আইন তৈরির ক্ষেত্রে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একদিকে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্যের কারণে যাতে সমাজে অস্থিরতা তৈরি না হয়, অন্যদিকে আইনটি যেন সাংবাদিকতার স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি না করে।

তিনি জানান, এসব বিষয় নিয়ে আলোচনা করেই নতুন সাইবার আইন প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিবর্তিত প্রযুক্তি ও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটিকে যুগোপযোগী করার চেষ্টা চলছে।

পার্থ বলেন, সাইবার আইন তৈরি করাই সরকারের একমাত্র লক্ষ্য নয়। আইনটি যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার না হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

সাংবাদিকতার স্বাধীনতা এবং দায়িত্বশীল তথ্য প্রকাশের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিকেও নতুন আইন প্রণয়নের সময় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রযুক্তির বিস্তারের সঙ্গে অনলাইনে তথ্যের প্রবাহ দ্রুত বেড়েছে। এর ফলে ভুল বা মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। তাই জনস্বার্থ ও মতপ্রকাশের স্বাধীনতা বিবেচনায় রেখে কার্যকর আইনি কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, নতুন সাইবার আইন প্রণয়নের পাশাপাশি এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা রাখার বিষয়েও সরকার কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ