ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে মেঘমল্লার বসুকে মেডিসিন বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাতেই তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এর আগে সোমবার মধ্যরাতে মেঘমল্লার বসুকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। ফেসবুকে একটি ব্যক্তিগত নোট প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার খোঁজ শুরু করেন এবং পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, মেঘমল্লার বসুর ফেসবুক পোস্ট দেখে তারা তার অবস্থান শনাক্তের চেষ্টা করেন। পরে জানা যায়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকায় তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে জটিলতা তৈরি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি পাকস্থলী ওয়াশ করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেঘমল্লার বসু নিজের মানসিক চাপ, হতাশা ও ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেছিলেন। তিনি স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন এবং নিজের মায়ের প্রতি অনুতাপ প্রকাশ করেন।

পোস্টে তিনি তার সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধও জানিয়েছিলেন।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মেঘমল্লার বসু

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে মেঘমল্লার বসুকে মেডিসিন বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাতেই তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এর আগে সোমবার মধ্যরাতে মেঘমল্লার বসুকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। ফেসবুকে একটি ব্যক্তিগত নোট প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার খোঁজ শুরু করেন এবং পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, মেঘমল্লার বসুর ফেসবুক পোস্ট দেখে তারা তার অবস্থান শনাক্তের চেষ্টা করেন। পরে জানা যায়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকায় তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে জটিলতা তৈরি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি পাকস্থলী ওয়াশ করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেঘমল্লার বসু নিজের মানসিক চাপ, হতাশা ও ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেছিলেন। তিনি স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন এবং নিজের মায়ের প্রতি অনুতাপ প্রকাশ করেন।

পোস্টে তিনি তার সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধও জানিয়েছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ