মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে আলোচনার মধ্যে রয়েছেন। এবার নিজের পর্দা করা এবং গণমাধ্যমে পুরোনো ছবি প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত হয়েছেন পাবনার ঈশ্বরদীর আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগামী শুক্রবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটার জন্য স্ত্রীকে নিয়ে ঈশ্বরদী শহরে এসেছিলেন তিনি। কেনাকাটা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন নিহত হন। গুরুতর আহত আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।