ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

ছবি: সংগৃহীত
ফলো করুন

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে আলোচনার মধ্যে রয়েছেন। এবার নিজের পর্দা করা এবং গণমাধ্যমে পুরোনো ছবি প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম জানান, প্রায় দুই বছর ধরে তিনি মাথায় কাপড় দিয়ে চলাফেরা করছেন। তবে গণমাধ্যমে তার আগের সময়ের ছবি বেশি প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মেঘনা আলম লিখেছেন, একজন নারীর পছন্দ, স্বাচ্ছন্দ্য ও পর্দাশীলতার চেয়ে অনেক সময় ভিউকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও বর্তমান সময়ে পুরোপুরি পর্দা করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যকে সমর্থন করলেও কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) আরেকটি ফেসবুক পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মেঘনা আলম। তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। শুধু পোশাক বা ধর্মীয় অনুশাসন অনুসরণের কারণে একজন নারীকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মেঘনা আলম সমাজের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, অনেক ক্ষেত্রে ব্যক্তির পোশাক বা জীবনযাপন নিয়ে কঠোর মন্তব্য করা হলেও অন্য কিছু বিষয়ে একই ধরনের মানদণ্ড দেখা যায় না।

ট্যাগ : বিনোদন সামাজিক যোগাযোগমাধ্যম মেঘনা আলম

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না: মেঘনা আলম

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে আলোচনার মধ্যে রয়েছেন। এবার নিজের পর্দা করা এবং গণমাধ্যমে পুরোনো ছবি প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম জানান, প্রায় দুই বছর ধরে তিনি মাথায় কাপড় দিয়ে চলাফেরা করছেন। তবে গণমাধ্যমে তার আগের সময়ের ছবি বেশি প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মেঘনা আলম লিখেছেন, একজন নারীর পছন্দ, স্বাচ্ছন্দ্য ও পর্দাশীলতার চেয়ে অনেক সময় ভিউকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও বর্তমান সময়ে পুরোপুরি পর্দা করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যকে সমর্থন করলেও কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) আরেকটি ফেসবুক পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মেঘনা আলম। তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। শুধু পোশাক বা ধর্মীয় অনুশাসন অনুসরণের কারণে একজন নারীকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মেঘনা আলম সমাজের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, অনেক ক্ষেত্রে ব্যক্তির পোশাক বা জীবনযাপন নিয়ে কঠোর মন্তব্য করা হলেও অন্য কিছু বিষয়ে একই ধরনের মানদণ্ড দেখা যায় না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ