ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তার ভাষ্য, খুব শিগগির এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে এলাকায় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব না থাকে।শনিবার মোহাম্মদপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরকে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ অভিযান আরও জোরদার করবে। এ কাজে স্থানীয় নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন।তিনি জানান, রাতে অটোরিকশার গ্যারেজগুলোতেও নজরদারি বাড়ানো হবে। সন্দেহজনক কাউকে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।সভায় উপস্থিত র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু র‍্যাব ও পুলিশের ওপর নির্ভর করলে হবে না, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি স্থানীয় বাসিন্দাদের ভয় না পেয়ে অপরাধসংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে লুট হওয়া অস্ত্র সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা র‍্যাবকে জানাতে বলেন তিনি।র‍্যাব মহাপরিচালক আশ্বাস দেন, তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুরে কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার