ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে হামলা: হুতিদের লাগাম না টানলে বৃহত্তর সংকটের ঝুঁকি—ইরানকে পাকিস্তান

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানকে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত মঙ্গলবার হুতিরা সৌদি আরবের খামিস মুশাইত এলাকার একটি বিমানঘাঁটি ও কয়েকটি তেল স্থাপনায় হামলা চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এরপর হুতিদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সামরিক অভিযানের জবাব দেওয়া হবে। এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার পাশাপাশি নতুন করে সৌদি-ইয়েমেন সংঘাত আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইরানকে জানিয়েছে, হুতিদের ওপর তাদের প্রভাব ব্যবহার করে সৌদি আরবে হামলা বন্ধে উদ্যোগ নিতে হবে। তবে ইরান জানিয়েছে, তারা হুতিদের নিয়ন্ত্রণ করে না।

পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি থাকায় ইসলামাবাদের এই অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবে আগ্রাসন হলে তা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং সংশ্লিষ্ট মিত্রদের বিরুদ্ধেও হুমকি হিসেবে বিবেচিত হবে।

তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা সৌদি ভূখণ্ডের প্রতিরক্ষার মধ্যেই সীমিত থাকবে। ইয়েমেনে সরাসরি কোনো অভিযানে অংশ নেওয়ার পরিকল্পনা নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পরিস্থিতি নিয়ে সমন্বয় চলছে। তিন দেশই কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে এবং ইয়েমেনে সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে ইরান ও হুতিদের ভূমিকা নিয়ে আঞ্চলিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, প্রক্সি সংঘাত বড় আকার নিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স

ট্যাগ : হামলা ইরান যুক্তরাষ্ট্র সৌদি আরব পাকিস্তান তুরস্ক ইয়েমেন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হামলা: হুতিদের লাগাম না টানলে বৃহত্তর সংকটের ঝুঁকি—ইরানকে পাকিস্তান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানকে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত মঙ্গলবার হুতিরা সৌদি আরবের খামিস মুশাইত এলাকার একটি বিমানঘাঁটি ও কয়েকটি তেল স্থাপনায় হামলা চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এরপর হুতিদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সামরিক অভিযানের জবাব দেওয়া হবে। এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার পাশাপাশি নতুন করে সৌদি-ইয়েমেন সংঘাত আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইরানকে জানিয়েছে, হুতিদের ওপর তাদের প্রভাব ব্যবহার করে সৌদি আরবে হামলা বন্ধে উদ্যোগ নিতে হবে। তবে ইরান জানিয়েছে, তারা হুতিদের নিয়ন্ত্রণ করে না।

পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি থাকায় ইসলামাবাদের এই অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবে আগ্রাসন হলে তা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং সংশ্লিষ্ট মিত্রদের বিরুদ্ধেও হুমকি হিসেবে বিবেচিত হবে।

তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা সৌদি ভূখণ্ডের প্রতিরক্ষার মধ্যেই সীমিত থাকবে। ইয়েমেনে সরাসরি কোনো অভিযানে অংশ নেওয়ার পরিকল্পনা নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পরিস্থিতি নিয়ে সমন্বয় চলছে। তিন দেশই কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে এবং ইয়েমেনে সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে ইরান ও হুতিদের ভূমিকা নিয়ে আঞ্চলিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, প্রক্সি সংঘাত বড় আকার নিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ