ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই সপ্তাহ পর আজ চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর বন্ধ হয়ে যাওয়া সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর দুই সপ্তাহ পর আজ আবার চালু হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর হামলার ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পুনরায় চালুর পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আলাদা টার্মিনাল ব্যবহার করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইট চলবে টার্মিনাল-১ থেকে। অন্যদিকে, সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে টার্মিনাল-২।

গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় ও হামলার বিস্তারিত বিষয়ে প্রতিবেদনে আরও তথ্য দেওয়া হয়নি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

ট্যাগ : রিয়াদ বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দুই সপ্তাহ পর আজ চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর বন্ধ হয়ে যাওয়া সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর দুই সপ্তাহ পর আজ আবার চালু হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর হামলার ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পুনরায় চালুর পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আলাদা টার্মিনাল ব্যবহার করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইট চলবে টার্মিনাল-১ থেকে। অন্যদিকে, সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে টার্মিনাল-২।

গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় ও হামলার বিস্তারিত বিষয়ে প্রতিবেদনে আরও তথ্য দেওয়া হয়নি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ