ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কা-মদিনার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত, পশ্চিম সৌদিতে পড়ল ধ্বংসাবশেষ

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবার (২৪ অক্টোবর) দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পশ্চিম সৌদির কয়েকটি এলাকায় পড়েছে। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর অংশবিশেষ বিভিন্ন স্থানে পড়ে। এর মধ্যে মক্কার ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা এবং তায়েফের ওয়াদি জলিল এলাকা রয়েছে। এ ছাড়া রাবিগের একটি জনবসতিহীন স্থানেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পবিত্র এলাকাগুলোতে হামলার বিষয়ে সৌদি পক্ষের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।

এর আগে শনিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সতর্কতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে মক্কাও ছিল। এ সময় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, হুথিরা দাবি করেছে, শুক্রবার ও শনিবার সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি ছিল।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দরেও হামলার কথা জানান তিনি।

গোষ্ঠীটির দাবি অনুযায়ী, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং অপরিশোধিত তেল উত্তোলন ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোও হামলার লক্ষ্য ছিল। এসব স্থাপনার মধ্যে পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশন রয়েছে। তবে এসব হামলার ফলাফল সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

অন্যদিকে, ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার শনিবার অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের একটি স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। এ অভিযোগের বিষয়ে হুথিদের বক্তব্য কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি।

ট্যাগ : সৌদি আরব মক্কা মদিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মক্কা-মদিনার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত, পশ্চিম সৌদিতে পড়ল ধ্বংসাবশেষ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবার (২৪ অক্টোবর) দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পশ্চিম সৌদির কয়েকটি এলাকায় পড়েছে। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর অংশবিশেষ বিভিন্ন স্থানে পড়ে। এর মধ্যে মক্কার ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা এবং তায়েফের ওয়াদি জলিল এলাকা রয়েছে। এ ছাড়া রাবিগের একটি জনবসতিহীন স্থানেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পবিত্র এলাকাগুলোতে হামলার বিষয়ে সৌদি পক্ষের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।

এর আগে শনিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। সতর্কতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে মক্কাও ছিল। এ সময় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, হুথিরা দাবি করেছে, শুক্রবার ও শনিবার সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি ছিল।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দরেও হামলার কথা জানান তিনি।

গোষ্ঠীটির দাবি অনুযায়ী, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং অপরিশোধিত তেল উত্তোলন ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোও হামলার লক্ষ্য ছিল। এসব স্থাপনার মধ্যে পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশন রয়েছে। তবে এসব হামলার ফলাফল সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

অন্যদিকে, ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার শনিবার অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের একটি স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। এ অভিযোগের বিষয়ে হুথিদের বক্তব্য কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ