ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পানি সংকট মোকাবিলায় খাল খননের গুরুত্ব অপরিসীম: ত্রাণমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে বাংলাদেশ পর্যাপ্ত পানি পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা খাল খনন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ত্রাণমন্ত্রী বলেন, দেশে নিরাপদ পানির উৎস দিন দিন কমে যাচ্ছে। অনেক নদী শুকিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশের পানি বণ্টনে বৈষম্যের কারণে বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী পানি পাচ্ছে না। এই বাস্তবতায় খাল খনন ও পানি সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, জলসংকট মোকাবিলা, কৃষি উৎপাদন ধরে রাখা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খননের বড় ভূমিকা রয়েছে। পানি সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিনির্ভর অঞ্চলে উৎপাদন বাড়ানো সম্ভব।

আসাদুল হাবিব দুলু বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।

এবারের খাল পুনঃখনন কর্মসূচির সঙ্গে বৃক্ষরোপণ যুক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, খাল শুধু পানি প্রবাহের পথ নয়, শুকনো মৌসুমে পানি সংরক্ষণ এবং বর্ষায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হবে। এতে একদিকে কৃষকরা সেচ সুবিধা পাবেন, অন্যদিকে অতিবৃষ্টির কারণে ফসলহানি কমবে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, খালের পাড়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ : ত্রাণমন্ত্রী বৃক্ষরোপণ মানিকগঞ্জ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পানি সংকট মোকাবিলায় খাল খননের গুরুত্ব অপরিসীম: ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে বাংলাদেশ পর্যাপ্ত পানি পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা খাল খনন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ত্রাণমন্ত্রী বলেন, দেশে নিরাপদ পানির উৎস দিন দিন কমে যাচ্ছে। অনেক নদী শুকিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশের পানি বণ্টনে বৈষম্যের কারণে বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী পানি পাচ্ছে না। এই বাস্তবতায় খাল খনন ও পানি সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, জলসংকট মোকাবিলা, কৃষি উৎপাদন ধরে রাখা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খননের বড় ভূমিকা রয়েছে। পানি সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিনির্ভর অঞ্চলে উৎপাদন বাড়ানো সম্ভব।

আসাদুল হাবিব দুলু বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।

এবারের খাল পুনঃখনন কর্মসূচির সঙ্গে বৃক্ষরোপণ যুক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, খাল শুধু পানি প্রবাহের পথ নয়, শুকনো মৌসুমে পানি সংরক্ষণ এবং বর্ষায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হবে। এতে একদিকে কৃষকরা সেচ সুবিধা পাবেন, অন্যদিকে অতিবৃষ্টির কারণে ফসলহানি কমবে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, খালের পাড়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ