ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন রুহুল কবির রিজভী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, যারা হামলা করেছে এবং এ নিয়ে উল্লাস করছে, তারা জংলি ও বর্বর। নারীদের ওপর আক্রমণ চালানো তাদের কাপুরুষতার পরিচয়।

বুধবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাইয়ের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা একজন নারীর ওপর হামলা অত্যন্ত ঘৃণ্য ও নিকৃষ্ট কাজ। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের সমালোচনা করে তিনি বলেন, নারীদের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার প্রসঙ্গে রিজভী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন ও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন এবং এসব ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে ভূমিকা রেখেছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সংকটের অংশ। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং হরমুজ প্রণালির অস্থিরতার প্রভাব জ্বালানি সরবরাহে পড়ছে।

তিনি বলেন, সরকার জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

রিজভী আরও বলেন, নারী ক্ষমতায়ন ও শিক্ষা বিস্তারে বিএনপির সাবেক সরকার এবং বর্তমান নেতৃত্ব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও অন্যান্য সামাজিক কর্মসূচি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, যারা হামলা করেছে এবং এ নিয়ে উল্লাস করছে, তারা জংলি ও বর্বর। নারীদের ওপর আক্রমণ চালানো তাদের কাপুরুষতার পরিচয়।

বুধবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাইয়ের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা একজন নারীর ওপর হামলা অত্যন্ত ঘৃণ্য ও নিকৃষ্ট কাজ। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের সমালোচনা করে তিনি বলেন, নারীদের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার প্রসঙ্গে রিজভী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন ও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন এবং এসব ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে ভূমিকা রেখেছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সংকটের অংশ। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং হরমুজ প্রণালির অস্থিরতার প্রভাব জ্বালানি সরবরাহে পড়ছে।

তিনি বলেন, সরকার জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

রিজভী আরও বলেন, নারী ক্ষমতায়ন ও শিক্ষা বিস্তারে বিএনপির সাবেক সরকার এবং বর্তমান নেতৃত্ব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও অন্যান্য সামাজিক কর্মসূচি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ