ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রাশেদ খাঁন

সংগৃহীত ছবি
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে নোংরা ভাষায় মন্তব্য করা ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভাষা ব্যবহারে আরও সতর্ক থাকার কথা জানান।

রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীতের কিছু বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আবেগের বশে অনাকাঙ্ক্ষিত ভাষা ব্যবহার করেছিলেন। তবে ২০২৪ পরবর্তী রাজনীতিতে দেশ গঠন, মানবিক মর্যাদা ও বৃহত্তর কল্যাণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া তার ঠিক হয়নি। নিজের জায়গা থেকে হওয়া ভাষাগত ভুল প্রত্যাহার করে ভবিষ্যতে আরও সংযত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সবার দায়িত্ব।

তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবার এবং বিএনপির নেতাদের নিয়ে কটূক্তি করেছিলেন। সেই প্রেক্ষাপটে তার প্রতিক্রিয়া এসেছিল বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে রাশেদ খাঁন বলেন, ঘৃণা ছড়িয়ে কেউ লাভবান হবে না। বরং এতে রাজনীতিকে দুর্বল করার সুযোগ তৈরি হবে।

ট্যাগ : রাজনীতি রাশেদ খাঁন নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে নোংরা ভাষায় মন্তব্য করা ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভাষা ব্যবহারে আরও সতর্ক থাকার কথা জানান।

রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীতের কিছু বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আবেগের বশে অনাকাঙ্ক্ষিত ভাষা ব্যবহার করেছিলেন। তবে ২০২৪ পরবর্তী রাজনীতিতে দেশ গঠন, মানবিক মর্যাদা ও বৃহত্তর কল্যাণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া তার ঠিক হয়নি। নিজের জায়গা থেকে হওয়া ভাষাগত ভুল প্রত্যাহার করে ভবিষ্যতে আরও সংযত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সবার দায়িত্ব।

তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবার এবং বিএনপির নেতাদের নিয়ে কটূক্তি করেছিলেন। সেই প্রেক্ষাপটে তার প্রতিক্রিয়া এসেছিল বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে রাশেদ খাঁন বলেন, ঘৃণা ছড়িয়ে কেউ লাভবান হবে না। বরং এতে রাজনীতিকে দুর্বল করার সুযোগ তৈরি হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ