ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের দৌড়ে ভজিনিয়া-সিমনসহ ১০ জন

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ সালের ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’র জন্য ১০ জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন ২০২৬ বিশ্বকাপে কেইপ ভার্ডের হয়ে আলো ছড়ানো গোলরক্ষক ভজিনিয়া। পাশাপাশি প্রত্যাশিতভাবেই তালিকায় রয়েছেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী স্পেনের উনাই সিমন।

২০২৬ বিশ্বকাপে কেইপ ভার্ডের ঐতিহাসিক যাত্রায় ভজিনিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে কেইপ ভার্ড।

শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত লড়াই করে আফ্রিকার দলটি। ভজিনিয়ার প্রতিরোধ সত্ত্বেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেইপ ভার্ড।

বিশ্বকাপে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেন ভজিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে আটটি এবং স্পেনের বিপক্ষে সাতটি গুরুত্বপূর্ণ সেভ ছিল তার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৩০ ম্যাচের ১৩টিতে গোল না খেয়ে ম্যাচ শেষ করেন এই গোলরক্ষক।

তালিকায় অন্যতম বড় নাম উনাই সিমন। বিশ্বকাপজয়ী স্পেনের গোলবারের নিচে পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেন তিনি। ক্লাব ফুটবলেও দারুণ মৌসুম কাটিয়েছেন সিমন। আথলেতিক বিলবাওয়ের হয়ে গত মৌসুমে ৬২ ম্যাচে মাঠে নেমে ২২ ম্যাচে গোল হজম করেননি তিনি।

স্পেনের আরও দুই গোলরক্ষক জায়গা পেয়েছেন এই তালিকায়। তারা হলেন বার্সেলোনার জোয়ান গার্সিয়া ও আর্সেনালের দাভিদ রাইয়া। দুজনের কেউ বিশ্বকাপে খেলেননি, তবে ক্লাব ফুটবলে নিজেদের পারফরম্যান্সে নজর কেড়েছেন।

বার্সেলোনার লা লিগা ও কোপা দেল রে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জোয়ান গার্সিয়া। অন্যদিকে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ের পেছনে দাভিদ রাইয়ার পারফরম্যান্সও ছিল উল্লেখযোগ্য।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও রয়েছেন ১০ জনের মনোনয়ন তালিকায়।

ইয়াশিন ট্রফির জন্য মনোনীত ১০ গোলরক্ষক হলেন—তিবো কোর্তোয়া, জোয়ান গার্সিয়া, গ্রেগর কোবেল, এমিলিয়ানো মার্তিনেস, এদুয়াঁ মঁদি, দাভিদ রাইয়া, ইয়াসিন বোনু, মাতভেই সাফানভ, উনাই সিমন ও ভজিনিয়া।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের দৌড়ে ভজিনিয়া-সিমনসহ ১০ জন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ