ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির পুলিশের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের: প্রতিমন্ত্রী

সংসদ অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির | ছবি: সংগৃহীত
ফলো করুন

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও মিলানে অবস্থিত কনস্যুলেট জেনারেল সক্রিয়ভাবে কাজ করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল। তার দাবি, সোমবার ইতালির ভেনিস শহরে আজমেরী হক বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলার কথা জানিয়ে হুমায়ুন কবির বলেন, ইতালির পুলিশ কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করার পাশাপাশি বাঁধনকে প্রয়োজনীয় সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় পুলিশও ঘটনাটির বিষয়ে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তার প্রয়োজনীয় সহযোগিতাও নিশ্চিত করা হচ্ছে।

সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাঁধন ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস।

সরকারের পক্ষ থেকে ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি বাঁধনের নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ায় সহযোগিতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগ : জাতীয় সংসদ ইতালি হুমায়ুন কবির আজমেরী হক বাঁধন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির পুলিশের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও মিলানে অবস্থিত কনস্যুলেট জেনারেল সক্রিয়ভাবে কাজ করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল। তার দাবি, সোমবার ইতালির ভেনিস শহরে আজমেরী হক বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলার কথা জানিয়ে হুমায়ুন কবির বলেন, ইতালির পুলিশ কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করার পাশাপাশি বাঁধনকে প্রয়োজনীয় সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় পুলিশও ঘটনাটির বিষয়ে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তার প্রয়োজনীয় সহযোগিতাও নিশ্চিত করা হচ্ছে।

সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাঁধন ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস।

সরকারের পক্ষ থেকে ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি বাঁধনের নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ায় সহযোগিতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ