ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদারে বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রমশক্তি স্থানান্তরসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে দুই দেশের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

এ সময় অস্ট্রেলিয়ার টেফ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশি কেয়ারগিভারদের দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে চলমান এই মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। সংকটটির একটি টেকসই সমাধানে অস্ট্রেলিয়ার সঙ্গে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে তার দেশ। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সাক্ষাতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন সুসান রাইল। দুই দেশ এসব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদারে বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রমশক্তি স্থানান্তরসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে দুই দেশের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

এ সময় অস্ট্রেলিয়ার টেফ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশি কেয়ারগিভারদের দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে চলমান এই মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। সংকটটির একটি টেকসই সমাধানে অস্ট্রেলিয়ার সঙ্গে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে তার দেশ। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সাক্ষাতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন সুসান রাইল। দুই দেশ এসব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ