ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ উৎপাদনে তৃতীয় ইউনিট

প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট। ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই ইউনিটে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয়।বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলম।বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে বড়পুকুরিয়ার তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট থেকে এখন প্রায় ৬৫ মেগাওয়াট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে।[BANGVIEWS-POST:538]সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে দুই ইউনিটের উৎপাদন আরও বাড়ানো হবে। শুধু ৩ নম্বর ইউনিট থেকেই ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।তৃতীয় ইউনিট চালুর বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, এই ইউনিট পুনরায় চালু হওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।জানা যায়, ২০১৭ সালে চালু হওয়া ৩ নম্বর ইউনিটটি প্রায় আট বছর সচল থাকার পর ২০২৪ সালের ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। মেরামতের পর চলতি বছরের ২০ মে ইউনিটটি আবার চালু করা হলেও পাঁচ দিনের মাথায় ফের অচল হয়ে পড়ে। এরপর ২৫ মে থেকে ওই ইউনিটে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।প্রায় ২৯ দিন মেরামত শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ইউনিটটিতে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।[BANGVIEWS-POST:530]বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলম জানান, কয়লাখনির কোল ইয়ার্ড-সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ চলছে। ভূগর্ভ থেকে উত্তোলন করা কয়লা বিকল্প স্থানে সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী খোলা বাজারে বিক্রির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু হওয়ায় খনির কয়লার ব্যবহার বাড়বে। এতে কয়লা ব্যবস্থাপনাও আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ উৎপাদনে তৃতীয় ইউনিট