ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে’

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন।

বাঁধনের দাবি, তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে গেলে কয়েকজন বাঙালি তাকে ঘিরে হেনস্তা করেন। এ সময় তার শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার ফোনও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে হামলাকারীদের একজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন এবং নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। তাকে ‘দেশদ্রোহী’ বলেও অপমান করা হয়।

বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে উল্লেখ করে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেয়। এসব ঘটনার ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিওবার্তায় বাঁধন জানান, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন। তার দাবি, ওই ঘটনার কারণেই তাকে লক্ষ্য করে এমন আচরণ করা হয়েছে।

ঘটনার পর বাঁধনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার সঙ্গে থাকা ভাই। বাঁধনের ভাষ্য অনুযায়ী, তার ভাইয়ের ছোট শিশুও তখন ঘটনাস্থলে ছিল।

বাঁধন আরও বলেন, তিনি বাংলাদেশ থেকে একটি সিনেমা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গেছেন। সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেন। জুলাইয়ের আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে জানান অভিনেত্রী।

এ ঘটনায় ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে পুলিশি তদন্ত বা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : ইতালি অভিনেত্রী ভিডিও আজমেরী হক বাঁধন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

‘তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে’

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন।

বাঁধনের দাবি, তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে গেলে কয়েকজন বাঙালি তাকে ঘিরে হেনস্তা করেন। এ সময় তার শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার ফোনও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে হামলাকারীদের একজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন এবং নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। তাকে ‘দেশদ্রোহী’ বলেও অপমান করা হয়।

বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে উল্লেখ করে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেয়। এসব ঘটনার ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিওবার্তায় বাঁধন জানান, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন। তার দাবি, ওই ঘটনার কারণেই তাকে লক্ষ্য করে এমন আচরণ করা হয়েছে।

ঘটনার পর বাঁধনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার সঙ্গে থাকা ভাই। বাঁধনের ভাষ্য অনুযায়ী, তার ভাইয়ের ছোট শিশুও তখন ঘটনাস্থলে ছিল।

বাঁধন আরও বলেন, তিনি বাংলাদেশ থেকে একটি সিনেমা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গেছেন। সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেন। জুলাইয়ের আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে জানান অভিনেত্রী।

এ ঘটনায় ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে পুলিশি তদন্ত বা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ