ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মার্ক রুটে

ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মার্ক রুটে
ছবি : সংগৃহীত
ফলো করুন

আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে জোটের অভ্যন্তরীণ উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

বুধবার (২৪ জুন) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত এবং ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর সম্ভাবনা নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে আগামী ৭-৮ জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে জোটের ঐক্য ধরে রাখাই রুটের সফরের প্রধান লক্ষ্য।

দীর্ঘদিন ধরেই ন্যাটোর সমালোচক হিসেবে পরিচিত ট্রাম্প সম্প্রতি জোটটিকে “কাগুজে বাঘ” বলে মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন না দেওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করার উদ্যোগে ইউরোপীয় মিত্রদের অনীহার কারণেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ন্যাটোভুক্ত দেশগুলোর “ফ্রি-রাইডিং” বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করেন। একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন পুনর্মূল্যায়নের জন্য ছয় মাসব্যাপী পর্যালোচনার ঘোষণা দেন, যা ভবিষ্যতে সেনা সংখ্যা কমানোর পথ তৈরি করতে পারে।

তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জোটের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় মিত্ররা প্রতিরক্ষা ব্যয় বাড়াতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং আসন্ন সম্মেলনে নতুন বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও রুটের এই বৈঠক শুধু ন্যাটোর ভবিষ্যৎ দিকনির্দেশনাই নয়, বরং ইউক্রেন যুদ্ধ, ইউরোপীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা মোকাবিলায় পশ্চিমা জোটের অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: রয়টার্স।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মার্ক রুটে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মার্ক রুটে

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে জোটের অভ্যন্তরীণ উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

বুধবার (২৪ জুন) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত এবং ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর সম্ভাবনা নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে আগামী ৭-৮ জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের আগে জোটের ঐক্য ধরে রাখাই রুটের সফরের প্রধান লক্ষ্য।

দীর্ঘদিন ধরেই ন্যাটোর সমালোচক হিসেবে পরিচিত ট্রাম্প সম্প্রতি জোটটিকে “কাগুজে বাঘ” বলে মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন না দেওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করার উদ্যোগে ইউরোপীয় মিত্রদের অনীহার কারণেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ন্যাটোভুক্ত দেশগুলোর “ফ্রি-রাইডিং” বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করেন। একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন পুনর্মূল্যায়নের জন্য ছয় মাসব্যাপী পর্যালোচনার ঘোষণা দেন, যা ভবিষ্যতে সেনা সংখ্যা কমানোর পথ তৈরি করতে পারে।

তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জোটের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় মিত্ররা প্রতিরক্ষা ব্যয় বাড়াতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং আসন্ন সম্মেলনে নতুন বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও রুটের এই বৈঠক শুধু ন্যাটোর ভবিষ্যৎ দিকনির্দেশনাই নয়, বরং ইউক্রেন যুদ্ধ, ইউরোপীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা মোকাবিলায় পশ্চিমা জোটের অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: রয়টার্স।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ