ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
ছবি: সংগৃহীত
ফলো করুন

তিন দিনের সরকারি সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন।

বাকিংহাম প্যালেসের ঘোষণা অনুযায়ী, প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফি আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, কল্যাণ ও ক্ষমতায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা।

সফর উপলক্ষে ডাচেস সোফিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ৪ নভেম্বর জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাবেন।

ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এসব বৈঠকে নারী ও কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কেও ধারণা নেবেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। এ জন্য তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে।

সফরসূচিতে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনও। সেখানে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন সোফি। নারী ও কন্যাশিশুদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন ডাচেস অব এডিনবার্গ। তরুণদের সঙ্গে এই আয়োজনে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

ঢাকার কর্মসূচি শেষ করে কক্সবাজার সফরে যাবেন সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হবে।

পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় গৃহীত উদ্যোগগুলো সম্পর্কেও জানার কথা রয়েছে তাঁর।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে বাংলাদেশ সফরে আসছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরটি হবে তাঁর দ্বিতীয় বাংলাদেশ সফর।

ট্যাগ : ব্রিটিশ রাজপরিবার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


সোমবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

তিন দিনের সরকারি সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন।

বাকিংহাম প্যালেসের ঘোষণা অনুযায়ী, প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফি আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, কল্যাণ ও ক্ষমতায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা।

সফর উপলক্ষে ডাচেস সোফিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ৪ নভেম্বর জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাবেন।

ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এসব বৈঠকে নারী ও কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কেও ধারণা নেবেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। এ জন্য তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে।

সফরসূচিতে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনও। সেখানে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন সোফি। নারী ও কন্যাশিশুদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন ডাচেস অব এডিনবার্গ। তরুণদের সঙ্গে এই আয়োজনে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

ঢাকার কর্মসূচি শেষ করে কক্সবাজার সফরে যাবেন সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হবে।

পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় গৃহীত উদ্যোগগুলো সম্পর্কেও জানার কথা রয়েছে তাঁর।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে বাংলাদেশ সফরে আসছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরটি হবে তাঁর দ্বিতীয় বাংলাদেশ সফর।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ