ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচলে ওমানের নতুন উদ্যোগ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ী নৌপথ চালু করেছে ওমান। একই সঙ্গে দেশটি জানিয়েছে, এই নৌপথ ব্যবহারকারী কোনো জাহাজের কাছ থেকে টোল নেওয়া হবে না।বুধবার (২৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।[BANGVIEWS-POST:532]ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সহযোগিতায় হরমুজ প্রণালিতে বিদ্যমান নৌপথের উত্তর ও দক্ষিণে দুটি অস্থায়ী ট্রানজিট করিডোর চালু করা হয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রচলিত নৌপথকে আপাতত অনিরাপদ বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক আইন মেনে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে অস্থায়ী এই করিডোর ব্যবহারকারী জাহাজ থেকে কোনো ধরনের টোল বা ফি আদায় করা হবে না।নতুন ব্যবস্থার আওতায় জাহাজগুলোকে নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষা করতে হবে এবং আইএমওর সমন্বয়ে ধাপে ধাপে তাদের চলাচলের অনুমতি দেওয়া হবে। সংঘর্ষের ঝুঁকি কমাতে প্রতিটি জাহাজের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করে নির্দিষ্ট দিনে যাত্রার নির্দেশনা দেওয়া হবে।তবে নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ঝুঁকি মূল্যায়ন অব্যাহত রাখতে হবে এবং জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সচল রাখতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:529]বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের উল্লেখযোগ্য অংশ যাতায়াত করে। ফলে এ জলপথে নিরাপদ ও স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করতে ওমানের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স।

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচলে ওমানের নতুন উদ্যোগ