ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাগড়াছড়ি জামায়াতের নতুন আমিরের দায়িত্ব নিলেন শিক্ষক মিনহাজুর রহমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, নাগরিক অধিকার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার নবনির্বাচিত আমির মিনহাজুর রহমান। দীর্ঘ ২৬ বছর পর জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তনের মধ্য দিয়ে অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমির হিসেবে শপথ নেন মিনহাজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। তাঁর উপস্থিতিতে নতুন আমির শপথ গ্রহণ করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর খাগড়াছড়িতে বসবাসরত সব জাতি-ধর্ম ও মতের মানুষের সমান অধিকার, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন মিনহাজুর রহমান। ঢাকা পোস্টকে তিনি বলেন, “খাগড়াছড়িতে বসবাসরত সকল জাতি-ধর্ম, দল-মত নির্বিশেষে সকলের প্রতি আমাদের আহ্বান সততা, ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে নিজে ভূমিকা রাখুন, আমাদের সহযোগিতা করুন। খাগড়াছড়িতে বসবাসরত সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।”

দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, “সকল প্রকার দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, ঘুষ, টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এই ক্ষেত্রে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আমরা ছাড় দেব না।”

নিয়োগ ও সাংগঠনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ব্যক্তিগত বা বিশেষ পরিচয়ের পরিবর্তে যোগ্যতা এবং দক্ষতাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের কাছে যোগ্যতা এবং দক্ষতা হবে সকল প্রকার নিয়োগ ও দায়িত্ব বণ্টনের মাপকাঠি, কোনো বিশেষ পরিচয় নয়।”

পাহাড়ি-বাঙালি সম্প্রীতির বিষয়ে মিনহাজুর রহমানের বক্তব্য, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতি, ধর্ম ও বর্ণকে প্রাধান্য দেওয়া হবে না। বিভেদ ও বৈষম্য দূর করে ঐক্য এবং সম্প্রীতির খাগড়াছড়ি গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

মিনহাজুর রহমান খাগড়াছড়ি পৌরসভার অপর্ণা চৌধুরীপাড়া (রূপনগর) এলাকার বাসিন্দা আলী আহমেদের ছেলে। পেশাগতভাবে তিনি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। তাঁর শিক্ষাগত যোগ্যতা ইংরেজিতে এমএ ও এমএড।

শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ইসলামী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক এবং ওয়ামী, খাগড়াছড়ি জেলার জেলা কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে জেলা জামায়াতের সেক্রেটারি পদেও দায়িত্বে ছিলেন তিনি।

নতুন আমিরের শপথ উপলক্ষে আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচন করা হয়। সম্মেলনে নির্বাচিত সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর নতুন নেতৃত্বের অধীনে জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মো. আমিরুজ্জামান এবং বিদায়ী জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। এ ছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারাও এতে অংশ নেন।

শপথ অনুষ্ঠানে বক্তারা দায়িত্ব পালনে আমানতদারিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক পরামর্শের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ঐক্য বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন।

ট্যাগ : খাগড়াছড়ি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ি জামায়াতের নতুন আমিরের দায়িত্ব নিলেন শিক্ষক মিনহাজুর রহমান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, নাগরিক অধিকার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার নবনির্বাচিত আমির মিনহাজুর রহমান। দীর্ঘ ২৬ বছর পর জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তনের মধ্য দিয়ে অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমির হিসেবে শপথ নেন মিনহাজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। তাঁর উপস্থিতিতে নতুন আমির শপথ গ্রহণ করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর খাগড়াছড়িতে বসবাসরত সব জাতি-ধর্ম ও মতের মানুষের সমান অধিকার, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন মিনহাজুর রহমান। ঢাকা পোস্টকে তিনি বলেন, “খাগড়াছড়িতে বসবাসরত সকল জাতি-ধর্ম, দল-মত নির্বিশেষে সকলের প্রতি আমাদের আহ্বান সততা, ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে নিজে ভূমিকা রাখুন, আমাদের সহযোগিতা করুন। খাগড়াছড়িতে বসবাসরত সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।”

দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, “সকল প্রকার দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, ঘুষ, টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এই ক্ষেত্রে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আমরা ছাড় দেব না।”

নিয়োগ ও সাংগঠনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ব্যক্তিগত বা বিশেষ পরিচয়ের পরিবর্তে যোগ্যতা এবং দক্ষতাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের কাছে যোগ্যতা এবং দক্ষতা হবে সকল প্রকার নিয়োগ ও দায়িত্ব বণ্টনের মাপকাঠি, কোনো বিশেষ পরিচয় নয়।”

পাহাড়ি-বাঙালি সম্প্রীতির বিষয়ে মিনহাজুর রহমানের বক্তব্য, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতি, ধর্ম ও বর্ণকে প্রাধান্য দেওয়া হবে না। বিভেদ ও বৈষম্য দূর করে ঐক্য এবং সম্প্রীতির খাগড়াছড়ি গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

মিনহাজুর রহমান খাগড়াছড়ি পৌরসভার অপর্ণা চৌধুরীপাড়া (রূপনগর) এলাকার বাসিন্দা আলী আহমেদের ছেলে। পেশাগতভাবে তিনি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। তাঁর শিক্ষাগত যোগ্যতা ইংরেজিতে এমএ ও এমএড।

শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ইসলামী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক এবং ওয়ামী, খাগড়াছড়ি জেলার জেলা কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে জেলা জামায়াতের সেক্রেটারি পদেও দায়িত্বে ছিলেন তিনি।

নতুন আমিরের শপথ উপলক্ষে আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচন করা হয়। সম্মেলনে নির্বাচিত সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর নতুন নেতৃত্বের অধীনে জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মো. আমিরুজ্জামান এবং বিদায়ী জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। এ ছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারাও এতে অংশ নেন।

শপথ অনুষ্ঠানে বক্তারা দায়িত্ব পালনে আমানতদারিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক পরামর্শের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ঐক্য বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ