ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমবাপ্পের পেনাল্টি নিয়ে বিতর্ক, কী বলছে ফুটবলের আইন?

ছবি: সংগৃহীত
ফলো করুন

মৌসুমের দারুণ শুরুর পর হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হারের ম্যাচে যোগ করা সময়ে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ফরাসি ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস। ফিরতি বলও ক্লিয়ার করে দেন মার্ক বার্ত্রা।

তবে বিতর্কের কেন্দ্রে পেনাল্টি মিস নয়, বরং বার্ত্রার আগেভাগে বক্সে ঢুকে পড়া। রিয়াল সমর্থকদের দাবি, পেনাল্টি নেওয়ার আগে বক্সে ঢুকে পড়েছিলেন বার্ত্রা। ফিরতি বল থেকে এমবাপ্পেকে গোলের আরেকটি সুযোগ না দেওয়ায় নিয়ম অনুযায়ী পেনাল্টি পুনরায় নেওয়া উচিত ছিল।

ভিএআর পর্যালোচনার পর অবশ্য রেফারি পেনাল্টি পুনরায় নেওয়ার নির্দেশ দেননি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, পেনাল্টি নেওয়ার আগে বার্ত্রা বক্সে ঢুকেছিলেন ঠিকই, কিন্তু এমবাপ্পে শট নেওয়ার মুহূর্তে তার কোনো পা মাটিতে ছিল না। এ কারণেই সেটিকে নিয়মভঙ্গ হিসেবে ধরা হয়নি।

ফুটবলের নিয়ম অনুযায়ী, পেনাল্টি কিক নেওয়ার সময় অন্য খেলোয়াড়দের নির্দিষ্ট অবস্থান মেনে চলতে হয়। তবে কোনো খেলোয়াড় আগেভাগে বক্সে ঢুকলেই স্বয়ংক্রিয়ভাবে পেনাল্টি পুনরায় নিতে হবে, এমন নয়। ওই খেলোয়াড়ের অবস্থান ও পরবর্তী ঘটনায় তার প্রভাবও বিবেচনা করা হয়। তাই বার্ত্রার আগাম প্রবেশ থাকলেও, তার অবস্থানকে শাস্তিযোগ্য অনুপ্রবেশ হিসেবে না দেখায় এমবাপ্পেকে দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

এই হারের ফলে রিয়ালের টানা তিন জয়ের শুরু থেমে গেল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। ৩ ম্যাচে সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ম্যাচে রিয়াল একাধিক সুযোগ পেয়েছিল। ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লাগে। এমবাপ্পের দুটি প্রচেষ্টা রুখে দেন নাতান ও বার্ত্রা, আরেকটি শট লাগে ক্রসবারে। ৮৭ মিনিটে কার্লোস এস্পির বাইসাইকেল কিক থেকে গোল হলেও অফসাইডের কারণে ভিএআরে সেটি বাতিল হয়। বেতিসের হয়ে একমাত্র গোলটি করেন ট্রয় পারট। ম্যাচ শেষ হওয়ার নয় মিনিট আগে নেলসন দেওসার হেড কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন পারট।

হারের পর রেফারিং নিয়ে অভিযোগ করেননি রিয়াল কোচ হোসে মরিনিও। তার মতে, দল যথেষ্ট সুযোগ তৈরি করেছিল এবং জয়ের যোগ্যও ছিল। তবে সুযোগ তৈরি করলেই যে জয় নিশ্চিত হয় না, সেটিও স্বীকার করেছেন তিনি।

ট্যাগ : কিলিয়ান এমবাপ্পে লা লিগা রিয়াল মাদ্রিদ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি নিয়ে বিতর্ক, কী বলছে ফুটবলের আইন?

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ