ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রাম্প, করবেন পুরস্কার বিতরণ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রাম্প, করবেন পুরস্কার বিতরণ
সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে জানা গেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প এখনো এবারের বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে উপস্থিত হননি। তবে ইনফান্তিনোর মতে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে তিনি উপস্থিত থাকবেন।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে তিনি মার্কিন প্রেসিডেন্টের পাশে থাকবেন এবং একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।

তিনি বলেন, “আমরা একসঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে বসে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব। আমরা সব সময় একসঙ্গেই আছি।”

এর আগে গত বছর একই স্টেডিয়ামে চেলসি ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) মধ্যকার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প।

তবে সেই ম্যাচে তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। ট্রফি বিতরণের সময় মঞ্চে ওঠার পর দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে, যেখানে খেলোয়াড়রাও বিভ্রান্ত হয়ে পড়েন।

এবারের বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে উপস্থিত না থাকলেও ট্রাম্প প্রশাসনের কয়েকজন সদস্য স্টেডিয়ামে দেখা গেছে। গত ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ফিফা সভাপতির পাশে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পর্বে ফিফা সভাপতিকে একাধিকবার হোয়াইট হাউসে দেখা গেছে। গত বছর বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান করা হয়, যা নিয়ে তখন মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাও হয়।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ফক্স নিউজ

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল ডোনাল্ড ট্রাম্প ইনফান্তিনো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রাম্প, করবেন পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে জানা গেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প এখনো এবারের বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে উপস্থিত হননি। তবে ইনফান্তিনোর মতে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে তিনি উপস্থিত থাকবেন।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে তিনি মার্কিন প্রেসিডেন্টের পাশে থাকবেন এবং একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।

তিনি বলেন, “আমরা একসঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে বসে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব। আমরা সব সময় একসঙ্গেই আছি।”

এর আগে গত বছর একই স্টেডিয়ামে চেলসি ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) মধ্যকার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প।

তবে সেই ম্যাচে তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। ট্রফি বিতরণের সময় মঞ্চে ওঠার পর দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে, যেখানে খেলোয়াড়রাও বিভ্রান্ত হয়ে পড়েন।

এবারের বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে উপস্থিত না থাকলেও ট্রাম্প প্রশাসনের কয়েকজন সদস্য স্টেডিয়ামে দেখা গেছে। গত ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ফিফা সভাপতির পাশে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পর্বে ফিফা সভাপতিকে একাধিকবার হোয়াইট হাউসে দেখা গেছে। গত বছর বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান করা হয়, যা নিয়ে তখন মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাও হয়।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ফক্স নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ