ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রাম্প, করবেন পুরস্কার বিতরণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে জানা গেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানিয়েছেন।ট্রাম্প এখনো এবারের বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে উপস্থিত হননি। তবে ইনফান্তিনোর মতে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে তিনি উপস্থিত থাকবেন।[BANGVIEWS-POST:508]মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে তিনি মার্কিন প্রেসিডেন্টের পাশে থাকবেন এবং একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।তিনি বলেন, “আমরা একসঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে বসে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব। আমরা সব সময় একসঙ্গেই আছি।”এর আগে গত বছর একই স্টেডিয়ামে চেলসি ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) মধ্যকার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প।তবে সেই ম্যাচে তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। ট্রফি বিতরণের সময় মঞ্চে ওঠার পর দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে, যেখানে খেলোয়াড়রাও বিভ্রান্ত হয়ে পড়েন।এবারের বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে উপস্থিত না থাকলেও ট্রাম্প প্রশাসনের কয়েকজন সদস্য স্টেডিয়ামে দেখা গেছে। গত ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ফিফা সভাপতির পাশে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।[BANGVIEWS-POST:507]ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পর্বে ফিফা সভাপতিকে একাধিকবার হোয়াইট হাউসে দেখা গেছে। গত বছর বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান করা হয়, যা নিয়ে তখন মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাও হয়।সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: ফক্স নিউজ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রাম্প, করবেন পুরস্কার বিতরণ