ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান চুক্তির পক্ষে আঞ্চলিক সমর্থন গড়তে কাজ করবেন মার্কো রুবিও

সংগৃহীত
ফলো করুন

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করাই তার এই সফরের প্রধান উদ্দেশ্য।

বুধবার (২৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সংঘাতকালে ইরান বাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে উপসাগরীয় এই তিনটি রাষ্ট্র অন্যতম। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ এখনো রয়ে গেছে।

পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মার্কো রুবিও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। সফরে তিনি উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে প্রশ্ন উঠেছিল, তা দূর করাও এ সফরের অন্যতম লক্ষ্য।

বাহরাইনে অবস্থানকালে তিনি গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি ইরানের সঙ্গে হওয়া সমঝোতার ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন এবং আঞ্চলিক দেশগুলোকে এ বিষয়ে আস্থাশীল করার চেষ্টা করবেন।

তবে ওয়াশিংটনের কিছু সূত্রের বরাতে জানা গেছে, রুবিও ব্যক্তিগতভাবে এই সমঝোতাকে খুব শক্তিশালী চুক্তি হিসেবে দেখছেন না। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : যুক্তরাষ্ট্র মার্কো রুবিও উপসাগরীয় দেশ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইরান চুক্তির পক্ষে আঞ্চলিক সমর্থন গড়তে কাজ করবেন মার্কো রুবিও

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করাই তার এই সফরের প্রধান উদ্দেশ্য।

বুধবার (২৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সংঘাতকালে ইরান বাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে উপসাগরীয় এই তিনটি রাষ্ট্র অন্যতম। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ এখনো রয়ে গেছে।

পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মার্কো রুবিও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। সফরে তিনি উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে প্রশ্ন উঠেছিল, তা দূর করাও এ সফরের অন্যতম লক্ষ্য।

বাহরাইনে অবস্থানকালে তিনি গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি ইরানের সঙ্গে হওয়া সমঝোতার ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন এবং আঞ্চলিক দেশগুলোকে এ বিষয়ে আস্থাশীল করার চেষ্টা করবেন।

তবে ওয়াশিংটনের কিছু সূত্রের বরাতে জানা গেছে, রুবিও ব্যক্তিগতভাবে এই সমঝোতাকে খুব শক্তিশালী চুক্তি হিসেবে দেখছেন না। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই।

সূত্র: আল-জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ