ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ছবি : সংগৃহিত
ফলো করুন

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে ঢুকে যায়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের নিচে অটোরিকশা চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান ও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা জামালপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে ঢুকে যায়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের নিচে অটোরিকশা চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান ও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ