ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রহ্মস চুক্তি নিয়ে আমিরাতের সঙ্গে দরকষাকষিতে ভারত

রয়টার্সের প্রতিবেদন

ব্রহ্মস চুক্তি নিয়ে আমিরাতের সঙ্গে দরকষাকষিতে ভারত
সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ভারতের তৈরি অত্যাধুনিক অস্ত্র কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিশেষ করে ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আকাশতীর’ সংগ্রহের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, ইউএই ইতোমধ্যেই ভারতের বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ব্রহ্মস ও আকাশতীরসহ বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা দ্রুত এগোচ্ছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম কার্যকর সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। স্থল, সমুদ্র ও আকাশ—তিনটি প্ল্যাটফর্ম থেকেই এটি উৎক্ষেপণ করা যায়। অন্যদিকে, আকাশতীর একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে ইউএই তাদের প্রতিরক্ষা সক্ষমতার আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার পর বিভিন্ন উৎস থেকে উন্নত অস্ত্র সংগ্রহের মাধ্যমে কৌশলগত সক্ষমতা বাড়াতে চায় দেশটি। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে আবুধাবি।

তবে ইউএইর কাছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির আগে রাশিয়ার অনুমোদন প্রয়োজন হবে। কারণ, এটি ভারত-রাশিয়ার যৌথ প্রযুক্তিতে নির্মিত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, মস্কো ও আবুধাবির বিদ্যমান সুসম্পর্কের কারণে অনুমোদনের বিষয়টি বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করলে ইউএই কৌশলগতভাবে আরও স্বাধীন অবস্থান নিতে পারবে। একই সঙ্গে ভারতও বৈশ্বিক অস্ত্র রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ কিংবা ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: রয়টার্স।

ট্যাগ : ভারত সংযুক্ত আরব আমিরাত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


ব্রহ্মস চুক্তি নিয়ে আমিরাতের সঙ্গে দরকষাকষিতে ভারত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ভারতের তৈরি অত্যাধুনিক অস্ত্র কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিশেষ করে ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আকাশতীর’ সংগ্রহের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, ইউএই ইতোমধ্যেই ভারতের বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ব্রহ্মস ও আকাশতীরসহ বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা দ্রুত এগোচ্ছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম কার্যকর সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। স্থল, সমুদ্র ও আকাশ—তিনটি প্ল্যাটফর্ম থেকেই এটি উৎক্ষেপণ করা যায়। অন্যদিকে, আকাশতীর একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে ইউএই তাদের প্রতিরক্ষা সক্ষমতার আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার পর বিভিন্ন উৎস থেকে উন্নত অস্ত্র সংগ্রহের মাধ্যমে কৌশলগত সক্ষমতা বাড়াতে চায় দেশটি। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে আবুধাবি।

তবে ইউএইর কাছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির আগে রাশিয়ার অনুমোদন প্রয়োজন হবে। কারণ, এটি ভারত-রাশিয়ার যৌথ প্রযুক্তিতে নির্মিত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, মস্কো ও আবুধাবির বিদ্যমান সুসম্পর্কের কারণে অনুমোদনের বিষয়টি বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করলে ইউএই কৌশলগতভাবে আরও স্বাধীন অবস্থান নিতে পারবে। একই সঙ্গে ভারতও বৈশ্বিক অস্ত্র রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ কিংবা ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: রয়টার্স।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ