ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রহ্মস চুক্তি নিয়ে আমিরাতের সঙ্গে দরকষাকষিতে ভারত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ভারতের তৈরি অত্যাধুনিক অস্ত্র কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিশেষ করে ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আকাশতীর’ সংগ্রহের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।[BANGVIEWS-POST:486]রয়টার্সের প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, ইউএই ইতোমধ্যেই ভারতের বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ব্রহ্মস ও আকাশতীরসহ বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা দ্রুত এগোচ্ছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম কার্যকর সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। স্থল, সমুদ্র ও আকাশ—তিনটি প্ল্যাটফর্ম থেকেই এটি উৎক্ষেপণ করা যায়। অন্যদিকে, আকাশতীর একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তৈরি করেছে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে ইউএই তাদের প্রতিরক্ষা সক্ষমতার আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার পর বিভিন্ন উৎস থেকে উন্নত অস্ত্র সংগ্রহের মাধ্যমে কৌশলগত সক্ষমতা বাড়াতে চায় দেশটি। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে আবুধাবি।তবে ইউএইর কাছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির আগে রাশিয়ার অনুমোদন প্রয়োজন হবে। কারণ, এটি ভারত-রাশিয়ার যৌথ প্রযুক্তিতে নির্মিত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, মস্কো ও আবুধাবির বিদ্যমান সুসম্পর্কের কারণে অনুমোদনের বিষয়টি বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না।[BANGVIEWS-POST:485]প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করলে ইউএই কৌশলগতভাবে আরও স্বাধীন অবস্থান নিতে পারবে। একই সঙ্গে ভারতও বৈশ্বিক অস্ত্র রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে।তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ কিংবা ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: রয়টার্স।

ব্রহ্মস চুক্তি নিয়ে আমিরাতের সঙ্গে দরকষাকষিতে ভারত