ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার মাসের রুদ্ধশ্বাস যাত্রার পর শেষ হলো ‘বাংলার জয়যাত্রা’

চার মাসের রুদ্ধশ্বাস যাত্রার পর শেষ হলো ‘বাংলার জয়যাত্রা’
সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে প্রায় চার মাস বা ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর শেষ হলো জাহাজটির রুদ্ধশ্বাস অপেক্ষা।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় গভীর রাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দেয়। বর্তমানে এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে জ্বালানি (বাংকারিং) গ্রহণের পর দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, “১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। পরবর্তী বাণিজ্যিক গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর।”

বিএসসি সূত্র জানায়, সংস্থাটির মালিকানাধীন জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছিল। গত ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিনই ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরু হলে জাহাজটি পারস্য উপসাগরে আটকে পড়ে।

এরপর একাধিকবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও সফল হয়নি জাহাজটি। সর্বশেষ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান নিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অনুমতির অপেক্ষায় ছিল এটি। সোমবার আইআরজিসির অনুমোদন পাওয়ার পর শারজাহ বন্দরের বহির্নোঙর থেকে প্রণালির দিকে যাত্রা শুরু করে জাহাজটি।

জানা গেছে, ‘বাংলার জয়যাত্রা’র ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে পণ্য খালাস বিলম্বিত হয় এবং জাহাজের নাবিকদের দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হওয়া ‘এমভি বাংলার জয়যাত্রা’ ৩৯ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন একটি জাহাজ। চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) এটি নির্মাণ করে এবং চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি সংগ্রহ করা হয়।

ট্যাগ : হরমুজ প্রণালি বাংলার জয়যাত্রা বাংলাদেশ শিপিং করপোরেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


চার মাসের রুদ্ধশ্বাস যাত্রার পর শেষ হলো ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে প্রায় চার মাস বা ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর শেষ হলো জাহাজটির রুদ্ধশ্বাস অপেক্ষা।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় গভীর রাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দেয়। বর্তমানে এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে জ্বালানি (বাংকারিং) গ্রহণের পর দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, “১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। পরবর্তী বাণিজ্যিক গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর।”

বিএসসি সূত্র জানায়, সংস্থাটির মালিকানাধীন জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছিল। গত ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিনই ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরু হলে জাহাজটি পারস্য উপসাগরে আটকে পড়ে।

এরপর একাধিকবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও সফল হয়নি জাহাজটি। সর্বশেষ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান নিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অনুমতির অপেক্ষায় ছিল এটি। সোমবার আইআরজিসির অনুমোদন পাওয়ার পর শারজাহ বন্দরের বহির্নোঙর থেকে প্রণালির দিকে যাত্রা শুরু করে জাহাজটি।

জানা গেছে, ‘বাংলার জয়যাত্রা’র ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে পণ্য খালাস বিলম্বিত হয় এবং জাহাজের নাবিকদের দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হওয়া ‘এমভি বাংলার জয়যাত্রা’ ৩৯ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন একটি জাহাজ। চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) এটি নির্মাণ করে এবং চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি সংগ্রহ করা হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ