ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নকআউট পর্ব নিশ্চিত যেসব দলের, স্বপ্নভঙ্গ যাদের

নকআউট পর্ব নিশ্চিত যেসব দলের, স্বপ্নভঙ্গ যাদের
সংগৃহীত
ফলো করুন

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও পুরোপুরি শেষ হয়নি, তবে নকআউট পর্বের সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘রাউন্ড অব ৩২’ পর্ব, যেখানে জায়গা করে নেবে ৩২টি দল। আগামী ২৮ জুন থেকে শুরু হবে এই পর্বের খেলা, যা চলবে ৩ জুলাই পর্যন্ত।

যেভাবে নির্ধারিত হবে নকআউটের দল

নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব ৩২-এ উঠবে। এছাড়া ১২ গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে সেরা আটটিও পাবে নকআউটের টিকিট।

এরপর রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল।

সমান পয়েন্টে নতুন টাইব্রেকার

এবারের বিশ্বকাপে সমান পয়েন্ট পাওয়া দলগুলোর অবস্থান নির্ধারণে এসেছে নতুন নিয়ম। আগে গোল ব্যবধানকে বেশি গুরুত্ব দেওয়া হলেও এবার প্রথমে বিবেচনা করা হচ্ছে পারস্পরিক ম্যাচের ফলাফল বা হেড-টু-হেড রেকর্ড।

এই নিয়মের কারণেই ইতোমধ্যে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া ও জর্ডানের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিপক্ষে পিছিয়ে থাকায় সেরা তৃতীয় স্থানধারীদের তালিকায় জায়গা পাওয়ার সুযোগ হারিয়েছে তারা।

একাধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে পারস্পরিক ম্যাচে অর্জিত পয়েন্ট। এরপর বিবেচনায় আসবে ওই ম্যাচগুলোর গোল ব্যবধান ও গোলসংখ্যা। তাতেও সমাধান না হলে গ্রুপের সব ম্যাচের গোল ব্যবধান, মোট গোল, ফেয়ার প্লে রেকর্ড এবং সবশেষে ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে সেরা তৃতীয় স্থানধারী দল নির্ধারণেও একইভাবে পয়েন্ট, গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে এবং প্রয়োজনে র‌্যাঙ্কিং বিবেচনা করা হবে।

নকআউট নিশ্চিত যেসব দল

সহ-আয়োজক মেক্সিকো প্রথম দল হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও জয় তুলে নেয় তারা।

গ্রুপ ‘ডি’ থেকে টানা দুই জয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা পরবর্তী পর্বে জায়গা পাকা করে।

গ্রুপ ‘ই’ থেকে নকআউটে উঠেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কুরাসাও ও আইভরি কোস্টের বিপক্ষে জয় তাদের পরের রাউন্ড নিশ্চিত করেছে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও দাপটের সঙ্গে নকআউটে জায়গা করে নিয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে জয় তাদের শুধু শেষ ৩২ নয়, গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে। অধিনায়ক লিওনেল মেসি ছিলেন দলের সাফল্যের অন্যতম প্রধান কারিগর।

এ ছাড়া গ্রুপ ‘আই’ থেকে নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। ফ্রান্স ইরাককে হারিয়ে এবং নরওয়ে সেনেগালকে পরাজিত করে পরবর্তী পর্বে জায়গা করে নেয়।

যাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ

গ্রুপ ‘সি’ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। ব্রাজিলের কাছে হারের পর তাদের সামনে আর কোনো সমীকরণ খোলা ছিল না।

গ্রুপ ‘ডি’ থেকে ছিটকে গেছে তুরস্ক। প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়েই শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান।

তিউনিসিয়াও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। জাপান ও সুইডেনের বিপক্ষে টানা পরাজয়ে বিদায় নিশ্চিত হয় আফ্রিকার দলটির।

অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া জর্ডানের স্বপ্নও থেমে গেছে গ্রুপ পর্বেই। আলজেরিয়ার কাছে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিদের।

ট্যাগ : আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অব ৩২

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


নকআউট পর্ব নিশ্চিত যেসব দলের, স্বপ্নভঙ্গ যাদের

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও পুরোপুরি শেষ হয়নি, তবে নকআউট পর্বের সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘রাউন্ড অব ৩২’ পর্ব, যেখানে জায়গা করে নেবে ৩২টি দল। আগামী ২৮ জুন থেকে শুরু হবে এই পর্বের খেলা, যা চলবে ৩ জুলাই পর্যন্ত।

যেভাবে নির্ধারিত হবে নকআউটের দল

নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব ৩২-এ উঠবে। এছাড়া ১২ গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে সেরা আটটিও পাবে নকআউটের টিকিট।

এরপর রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল।

সমান পয়েন্টে নতুন টাইব্রেকার

এবারের বিশ্বকাপে সমান পয়েন্ট পাওয়া দলগুলোর অবস্থান নির্ধারণে এসেছে নতুন নিয়ম। আগে গোল ব্যবধানকে বেশি গুরুত্ব দেওয়া হলেও এবার প্রথমে বিবেচনা করা হচ্ছে পারস্পরিক ম্যাচের ফলাফল বা হেড-টু-হেড রেকর্ড।

এই নিয়মের কারণেই ইতোমধ্যে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া ও জর্ডানের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিপক্ষে পিছিয়ে থাকায় সেরা তৃতীয় স্থানধারীদের তালিকায় জায়গা পাওয়ার সুযোগ হারিয়েছে তারা।

একাধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে পারস্পরিক ম্যাচে অর্জিত পয়েন্ট। এরপর বিবেচনায় আসবে ওই ম্যাচগুলোর গোল ব্যবধান ও গোলসংখ্যা। তাতেও সমাধান না হলে গ্রুপের সব ম্যাচের গোল ব্যবধান, মোট গোল, ফেয়ার প্লে রেকর্ড এবং সবশেষে ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে সেরা তৃতীয় স্থানধারী দল নির্ধারণেও একইভাবে পয়েন্ট, গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে এবং প্রয়োজনে র‌্যাঙ্কিং বিবেচনা করা হবে।

নকআউট নিশ্চিত যেসব দল

সহ-আয়োজক মেক্সিকো প্রথম দল হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও জয় তুলে নেয় তারা।

গ্রুপ ‘ডি’ থেকে টানা দুই জয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা পরবর্তী পর্বে জায়গা পাকা করে।

গ্রুপ ‘ই’ থেকে নকআউটে উঠেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কুরাসাও ও আইভরি কোস্টের বিপক্ষে জয় তাদের পরের রাউন্ড নিশ্চিত করেছে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও দাপটের সঙ্গে নকআউটে জায়গা করে নিয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে জয় তাদের শুধু শেষ ৩২ নয়, গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে। অধিনায়ক লিওনেল মেসি ছিলেন দলের সাফল্যের অন্যতম প্রধান কারিগর।

এ ছাড়া গ্রুপ ‘আই’ থেকে নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। ফ্রান্স ইরাককে হারিয়ে এবং নরওয়ে সেনেগালকে পরাজিত করে পরবর্তী পর্বে জায়গা করে নেয়।

যাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ

গ্রুপ ‘সি’ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। ব্রাজিলের কাছে হারের পর তাদের সামনে আর কোনো সমীকরণ খোলা ছিল না।

গ্রুপ ‘ডি’ থেকে ছিটকে গেছে তুরস্ক। প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়েই শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান।

তিউনিসিয়াও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। জাপান ও সুইডেনের বিপক্ষে টানা পরাজয়ে বিদায় নিশ্চিত হয় আফ্রিকার দলটির।

অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া জর্ডানের স্বপ্নও থেমে গেছে গ্রুপ পর্বেই। আলজেরিয়ার কাছে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিদের।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ