রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ১১৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে এসব অভিযান পরিচালিত হয়। সোমবার (৩১ আগস্ট) ডিএমপি এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।
ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা ট্রাফিক বিভাগে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ১১৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।
লালবাগ ট্রাফিক বিভাগে মামলা হয়েছে ২০৯টি। মতিঝিল বিভাগে ৪১৫টি এবং ওয়ারী বিভাগে ১৬৬টি মামলা করা হয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগে মোট ১৩৫টি এবং মিরপুর বিভাগে ২৫৮টি মামলা হয়েছে।
সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা ট্রাফিক বিভাগে। সেখানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৪৮৭টি মামলা করা হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগে মোট মামলা হয়েছে ৩৩৪টি।
অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন কারণে ৪৯৯টি গাড়ি ডাম্পিং করা হয়। এছাড়া আরও ২১০টি গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো এবং ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
মন্তব্যসমূহ