ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাড়ির সফটওয়্যার প্রযুক্তিতে হাত মেলাল হোন্ডা-নিসান

ছবি : সংগৃহিত
ফলো করুন

পরবর্তী প্রজন্মের গাড়ির সফটওয়্যার ও ইলেকট্রনিক প্রযুক্তি যৌথভাবে উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে জাপানের দুই গাড়ি নির্মাতা হোন্ডা ও নিসান। নতুন চুক্তির আওতায় ২০২৯ অর্থবছর থেকে যৌথভাবে তৈরি প্রযুক্তি নিজেদের নতুন প্রজন্মের গাড়িতে ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠান দুটি।

সোমবার (৩১ আগস্ট) এক যৌথ ঘোষণায় হোন্ডা ও নিসান জানায়, সফটওয়্যার-নির্ভর গাড়ির জন্য গুরুত্বপূর্ণ একাধিক ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইসিইউর অভিন্ন মান তৈরি করবে তারা। একই সঙ্গে গাড়ির অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার এবং নিয়ন্ত্রণ সফটওয়্যারের গুরুত্বপূর্ণ অংশ যৌথভাবে উন্নয়ন করা হবে।

দুই প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, যৌথভাবে তৈরি ইসিইউ ও সফটওয়্যার নিয়ে নতুন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক অবকাঠামো তৈরি হবে। ২০২৯ অর্থবছর থেকে হোন্ডা ও নিসানের পরবর্তী প্রজন্মের সফটওয়্যার-নির্ভর গাড়িতে এই প্রযুক্তি প্রয়োগের লক্ষ্য রয়েছে।

আধুনিক গাড়িতে সফটওয়্যারের ভূমিকা দ্রুত বাড়ছে। চালক সহায়তা, স্বয়ংক্রিয় চালনা, ইন্টারনেট সংযোগ, বিনোদন ব্যবস্থা এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণের বড় অংশ এখন সফটওয়্যারের ওপর নির্ভরশীল। এ কারণে গাড়ি নির্মাতাদের গবেষণা ও উন্নয়ন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

হোন্ডা ও নিসান বলছে, একই ধরনের প্রযুক্তি আলাদাভাবে তৈরির পরিবর্তে যৌথ উন্নয়নের মাধ্যমে গবেষণার গতি বাড়ানো এবং ব্যয় কমানো সম্ভব হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের প্রকৌশল দক্ষতা ও উন্নয়ন সক্ষমতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

বিশেষ করে চীনের দ্রুত বিকাশমান বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিওয়াইডিসহ চীনা নির্মাতারা সফটওয়্যারসমৃদ্ধ গাড়ি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে দ্রুত সম্প্রসারণ করছে।

হোন্ডা ও নিসানের প্রযুক্তি সহযোগিতার ভিত্তি তৈরি হয় ২০২৪ সালে। ওই বছর পরবর্তী প্রজন্মের সফটওয়্যার-নির্ভর গাড়ির প্ল্যাটফর্মের মৌলিক প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণার সিদ্ধান্ত নেয় দুই প্রতিষ্ঠান।

নতুন চুক্তির মাধ্যমে সেই সহযোগিতা আরও এগিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তী প্রজন্মের গাড়ির মূল ইসিইউ, গাড়ির নিজস্ব অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার ও গাড়ি নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের জন্য অভিন্ন প্রযুক্তিগত মান তৈরির কাজ করবে তারা।

নিসানের জোটসঙ্গী মিতসুবিশি মোটরসও এই সহযোগিতায় যুক্ত হওয়ার সম্ভাবনা বিবেচনা করছে। কোন কোন ক্ষেত্রে প্রতিষ্ঠানটি হোন্ডা ও নিসানের সঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা চলছে।

এর আগে হোন্ডা ও নিসান ব্যবসা একীভূত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। তবে সেই আলোচনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। একীভূতকরণের পরিকল্পনা ভেস্তে গেলেও প্রযুক্তি ও কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে জাপানের দুই গাড়ি নির্মাতা।

নতুন উদ্যোগের মাধ্যমে সফটওয়্যার-নির্ভর গাড়ির উন্নয়ন ব্যয় কমানো, নতুন প্রযুক্তি দ্রুত বাজারে আনা এবং বৈশ্বিক গাড়ি শিল্পে প্রতিযোগিতা বাড়ানোই এখন হোন্ডা ও নিসানের প্রধান লক্ষ্য।

ট্যাগ : হোন্ডা নিসান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাড়ির সফটওয়্যার প্রযুক্তিতে হাত মেলাল হোন্ডা-নিসান

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

পরবর্তী প্রজন্মের গাড়ির সফটওয়্যার ও ইলেকট্রনিক প্রযুক্তি যৌথভাবে উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে জাপানের দুই গাড়ি নির্মাতা হোন্ডা ও নিসান। নতুন চুক্তির আওতায় ২০২৯ অর্থবছর থেকে যৌথভাবে তৈরি প্রযুক্তি নিজেদের নতুন প্রজন্মের গাড়িতে ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠান দুটি।

সোমবার (৩১ আগস্ট) এক যৌথ ঘোষণায় হোন্ডা ও নিসান জানায়, সফটওয়্যার-নির্ভর গাড়ির জন্য গুরুত্বপূর্ণ একাধিক ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইসিইউর অভিন্ন মান তৈরি করবে তারা। একই সঙ্গে গাড়ির অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার এবং নিয়ন্ত্রণ সফটওয়্যারের গুরুত্বপূর্ণ অংশ যৌথভাবে উন্নয়ন করা হবে।

দুই প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, যৌথভাবে তৈরি ইসিইউ ও সফটওয়্যার নিয়ে নতুন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক অবকাঠামো তৈরি হবে। ২০২৯ অর্থবছর থেকে হোন্ডা ও নিসানের পরবর্তী প্রজন্মের সফটওয়্যার-নির্ভর গাড়িতে এই প্রযুক্তি প্রয়োগের লক্ষ্য রয়েছে।

আধুনিক গাড়িতে সফটওয়্যারের ভূমিকা দ্রুত বাড়ছে। চালক সহায়তা, স্বয়ংক্রিয় চালনা, ইন্টারনেট সংযোগ, বিনোদন ব্যবস্থা এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণের বড় অংশ এখন সফটওয়্যারের ওপর নির্ভরশীল। এ কারণে গাড়ি নির্মাতাদের গবেষণা ও উন্নয়ন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

হোন্ডা ও নিসান বলছে, একই ধরনের প্রযুক্তি আলাদাভাবে তৈরির পরিবর্তে যৌথ উন্নয়নের মাধ্যমে গবেষণার গতি বাড়ানো এবং ব্যয় কমানো সম্ভব হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের প্রকৌশল দক্ষতা ও উন্নয়ন সক্ষমতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

বিশেষ করে চীনের দ্রুত বিকাশমান বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিওয়াইডিসহ চীনা নির্মাতারা সফটওয়্যারসমৃদ্ধ গাড়ি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে দ্রুত সম্প্রসারণ করছে।

হোন্ডা ও নিসানের প্রযুক্তি সহযোগিতার ভিত্তি তৈরি হয় ২০২৪ সালে। ওই বছর পরবর্তী প্রজন্মের সফটওয়্যার-নির্ভর গাড়ির প্ল্যাটফর্মের মৌলিক প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণার সিদ্ধান্ত নেয় দুই প্রতিষ্ঠান।

নতুন চুক্তির মাধ্যমে সেই সহযোগিতা আরও এগিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তী প্রজন্মের গাড়ির মূল ইসিইউ, গাড়ির নিজস্ব অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার ও গাড়ি নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের জন্য অভিন্ন প্রযুক্তিগত মান তৈরির কাজ করবে তারা।

নিসানের জোটসঙ্গী মিতসুবিশি মোটরসও এই সহযোগিতায় যুক্ত হওয়ার সম্ভাবনা বিবেচনা করছে। কোন কোন ক্ষেত্রে প্রতিষ্ঠানটি হোন্ডা ও নিসানের সঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা চলছে।

এর আগে হোন্ডা ও নিসান ব্যবসা একীভূত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। তবে সেই আলোচনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। একীভূতকরণের পরিকল্পনা ভেস্তে গেলেও প্রযুক্তি ও কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে জাপানের দুই গাড়ি নির্মাতা।

নতুন উদ্যোগের মাধ্যমে সফটওয়্যার-নির্ভর গাড়ির উন্নয়ন ব্যয় কমানো, নতুন প্রযুক্তি দ্রুত বাজারে আনা এবং বৈশ্বিক গাড়ি শিল্পে প্রতিযোগিতা বাড়ানোই এখন হোন্ডা ও নিসানের প্রধান লক্ষ্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ