ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মর্গে জায়গা নেই, নেপালে ২২৯ মরদেহ গণদাফনের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত
ফলো করুন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধার হওয়া পরিচয়হীন মরদেহের সংখ্যা বাড়তে থাকায় গণদাফনের প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। মর্গ ও মরদেহ সংরক্ষণকেন্দ্রে জায়গার সংকট এবং মরদেহ পচে স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কায় ২২৯টি অশনাক্ত মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নেপালের চিতওয়ান জেলায় উদ্ধার হওয়া ২৩৩টি মরদেহের মধ্যে মাত্র চারজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ২২৯টি মরদেহ বিভিন্ন হাসপাতাল ও অস্থায়ী সংরক্ষণকেন্দ্রে রাখা হয়েছিল। কিন্তু মরদেহের সংখ্যা বাড়তে থাকায় সেগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দাফনের আগে প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ 

সংগৃহীত ছবি

করা হবে। পাশাপাশি প্রত্যেক মরদেহকে একটি শনাক্তকরণ নম্বর দিয়ে নথিভুক্ত করা হবে। ভবিষ্যতে স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে এসব মরদেহ শনাক্ত করার সুযোগ থাকবে। 

চিতওয়ানের দেবঘাট এলাকায় এসব মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। মরদেহের পচন এবং দুর্গন্ধ থেকে সম্ভাব্য সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি কমাতেই দ্রুত এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

এদিকে নেপালজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নদীর স্রোতে ভেসে যাওয়া মরদেহ দূরবর্তী ভাটি এলাকাতেও পাওয়া যাচ্ছে। ফলে বিভিন্ন জেলার হাসপাতাল ও মর্গগুলোতে মরদেহ সংরক্ষণের জায়গা দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

পরিচয়হীন মরদেহ দাফনের সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো, যখন নিখোঁজদের স্বজনেরা বিভিন্ন হাসপাতাল ও অস্থায়ী মরদেহ সংরক্ষণকেন্দ্রে গিয়ে আপনজনের খোঁজ করছেন। উদ্ধার অভিযান চলতে থাকায় সামনে আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে। 

তথ্যসূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

ট্যাগ : নেপাল বন্যা গণদাফন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মর্গে জায়গা নেই, নেপালে ২২৯ মরদেহ গণদাফনের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধার হওয়া পরিচয়হীন মরদেহের সংখ্যা বাড়তে থাকায় গণদাফনের প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। মর্গ ও মরদেহ সংরক্ষণকেন্দ্রে জায়গার সংকট এবং মরদেহ পচে স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কায় ২২৯টি অশনাক্ত মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নেপালের চিতওয়ান জেলায় উদ্ধার হওয়া ২৩৩টি মরদেহের মধ্যে মাত্র চারজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ২২৯টি মরদেহ বিভিন্ন হাসপাতাল ও অস্থায়ী সংরক্ষণকেন্দ্রে রাখা হয়েছিল। কিন্তু মরদেহের সংখ্যা বাড়তে থাকায় সেগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দাফনের আগে প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ 

সংগৃহীত ছবি

করা হবে। পাশাপাশি প্রত্যেক মরদেহকে একটি শনাক্তকরণ নম্বর দিয়ে নথিভুক্ত করা হবে। ভবিষ্যতে স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে এসব মরদেহ শনাক্ত করার সুযোগ থাকবে। 

চিতওয়ানের দেবঘাট এলাকায় এসব মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। মরদেহের পচন এবং দুর্গন্ধ থেকে সম্ভাব্য সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি কমাতেই দ্রুত এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

এদিকে নেপালজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নদীর স্রোতে ভেসে যাওয়া মরদেহ দূরবর্তী ভাটি এলাকাতেও পাওয়া যাচ্ছে। ফলে বিভিন্ন জেলার হাসপাতাল ও মর্গগুলোতে মরদেহ সংরক্ষণের জায়গা দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

পরিচয়হীন মরদেহ দাফনের সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো, যখন নিখোঁজদের স্বজনেরা বিভিন্ন হাসপাতাল ও অস্থায়ী মরদেহ সংরক্ষণকেন্দ্রে গিয়ে আপনজনের খোঁজ করছেন। উদ্ধার অভিযান চলতে থাকায় সামনে আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে। 

তথ্যসূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ