ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে প্রতিনিধিদলটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় রাষ্ট্রপতি দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা এবং একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা ও সমস্যার বিষয়গুলো তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের বিষয়ে রাষ্ট্রপতি আশ্বাস দেন।

এ ছাড়া উত্তরা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে উপাচার্যকে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরাও অংশ নেন।

ট্যাগ : শিক্ষাপ্রতিষ্ঠান রাষ্ট্রপতি মাদকবিরোধী অভিযান বঙ্গভবন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে প্রতিনিধিদলটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় রাষ্ট্রপতি দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা এবং একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা ও সমস্যার বিষয়গুলো তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের বিষয়ে রাষ্ট্রপতি আশ্বাস দেন।

এ ছাড়া উত্তরা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে উপাচার্যকে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরাও অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ