ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী হলেন পিএমএল-এনের ইফতিখার গিলানি

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ব্যারিস্টার ইফতিখার গিলানি।

শুক্রবার (২৮ আগস্ট) মুজাফফরাবাদে আজাদ কাশ্মীর আইনসভার অধিবেশনে ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার চৌধুরী তারিক ফারুক।

প্রধানমন্ত্রী নির্বাচনে ইফতিখার গিলানি ৪৯ ভোট পেয়ে জয় পান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সরদার মুখতার খান পেয়েছেন ১৪ ভোট।

ভোটের আগে দুই প্রার্থী একে অপরের সঙ্গে করমর্দন করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ নেওয়ার পর ইফতিখার গিলানি বলেন, তার সরকার সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি আজাদ কাশ্মীর গড়ে তুলতে কাজ করবে, যা উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে উদাহরণ হয়ে উঠবে।

তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা দূর করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে তার সরকার গুরুত্ব দেবে।

গিলানি আরও বলেন, তার সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে এবং জনগণ ও সরকারি কর্মচারীরা পরিবর্তনের সুফল দেখতে পাবেন।

ইফতিখার গিলানি আজাদ কাশ্মীরে পিএমএল-এনের গুরুত্বপূর্ণ নেতা। আইন পেশার পাশাপাশি সংসদীয় রাজনীতিতেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সূত্র: সামা টিভি

ট্যাগ : পাকিস্তান আজাদ কাশ্মীর ইফতিখার গিলানি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী হলেন পিএমএল-এনের ইফতিখার গিলানি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ব্যারিস্টার ইফতিখার গিলানি।

শুক্রবার (২৮ আগস্ট) মুজাফফরাবাদে আজাদ কাশ্মীর আইনসভার অধিবেশনে ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার চৌধুরী তারিক ফারুক।

প্রধানমন্ত্রী নির্বাচনে ইফতিখার গিলানি ৪৯ ভোট পেয়ে জয় পান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সরদার মুখতার খান পেয়েছেন ১৪ ভোট।

ভোটের আগে দুই প্রার্থী একে অপরের সঙ্গে করমর্দন করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ নেওয়ার পর ইফতিখার গিলানি বলেন, তার সরকার সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি আজাদ কাশ্মীর গড়ে তুলতে কাজ করবে, যা উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে উদাহরণ হয়ে উঠবে।

তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা দূর করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে তার সরকার গুরুত্ব দেবে।

গিলানি আরও বলেন, তার সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে এবং জনগণ ও সরকারি কর্মচারীরা পরিবর্তনের সুফল দেখতে পাবেন।

ইফতিখার গিলানি আজাদ কাশ্মীরে পিএমএল-এনের গুরুত্বপূর্ণ নেতা। আইন পেশার পাশাপাশি সংসদীয় রাজনীতিতেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সূত্র: সামা টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ