আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী হলেন পিএমএল-এনের ইফতিখার গিলানি
পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ব্যারিস্টার ইফতিখার গিলানি।শুক্রবার (২৮ আগস্ট) মুজাফফরাবাদে আজাদ কাশ্মীর আইনসভার অধিবেশনে ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার চৌধুরী তারিক ফারুক।[BANGVIEWS-POST:4664]প্রধানমন্ত্রী নির্বাচনে ইফতিখার গিলানি ৪৯ ভোট পেয়ে জয় পান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সরদার মুখতার খান পেয়েছেন ১৪ ভোট।ভোটের আগে দুই প্রার্থী একে অপরের সঙ্গে করমর্দন করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।শপথ নেওয়ার পর ইফতিখার গিলানি বলেন, তার সরকার সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি আজাদ কাশ্মীর গড়ে তুলতে কাজ করবে, যা উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে উদাহরণ হয়ে উঠবে।[BANGVIEWS-POST:4663]তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা দূর করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে তার সরকার গুরুত্ব দেবে।গিলানি আরও বলেন, তার সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে এবং জনগণ ও সরকারি কর্মচারীরা পরিবর্তনের সুফল দেখতে পাবেন।ইফতিখার গিলানি আজাদ কাশ্মীরে পিএমএল-এনের গুরুত্বপূর্ণ নেতা। আইন পেশার পাশাপাশি সংসদীয় রাজনীতিতেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।সূত্র: সামা টিভি