ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানকে চীন ও রাশিয়া সামরিকভাবে সহায়তা করছে বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই দেশ তেহরানকে সহযোগিতা করলেও তা খুব সীমিত পর্যায়ে হতে পারে, তবে তিনি এমনটা বিশ্বাস করেন না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে চীন ও রাশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়ে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া যদি ইরানকে সহায়তা করেও থাকে, সেটি খুবই নিম্নপর্যায়ে হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন না যে বেইজিং বা মস্কো তেহরানকে সহায়তা করছে। তার যুক্তি, ইরানকে সহায়তা করলে দুই দেশেরই অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র দ্রুত তা জানতে পারবে। 

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে চীন ও রাশিয়ার ভূমিকা নিয়ে এর আগেও ট্রাম্প মন্তব্য করেছেন। গত জুলাইয়ে তিনি জানিয়েছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন কোনো পরিস্থিতিতেই ইরানকে অস্ত্র বিক্রি করবে না। ট্রাম্প আরও দাবি করেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে একই ধরনের আশ্বাস দিয়েছেন। 

তবে ইরানকে ঘিরে চীনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ একেবারে নেই, এমন নয়। এর আগে ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ক্রয় নেটওয়ার্ককে সহায়তা এবং মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার কাজে স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বেইজিং অবশ্য ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। 

গত ২৫ সেপ্টেম্বরও ইরানকে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানিয়েছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ। তিনি বলেছিলেন, গোয়েন্দা তথ্য, যন্ত্রাংশ কিংবা সামরিক সরঞ্জামসহ যেকোনো ধরনের সহায়তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। 

অন্যদিকে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের শুরু থেকেই চীন ও রাশিয়া তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তবে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ট্রাম্পের বর্তমান বক্তব্য হলো, তিনি এমন কোনো সহায়তার প্রমাণ বিশ্বাসযোগ্য মনে করছেন না। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলা শুরুর পর তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয়। একই সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বাধাগ্রস্ত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ। 

এই সংঘাত থামাতে জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তী সময়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন আটকে যায়। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে।

এ অবস্থায় ইরানকে ঘিরে চীন ও রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের নজর অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করেছেন, তার বিশ্বাস অনুযায়ী বেইজিং ও মস্কো বর্তমানে তেহরানকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা দিচ্ছে না। 

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প চীন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ইরানকে চীন ও রাশিয়া সামরিকভাবে সহায়তা করছে বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই দেশ তেহরানকে সহযোগিতা করলেও তা খুব সীমিত পর্যায়ে হতে পারে, তবে তিনি এমনটা বিশ্বাস করেন না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে চীন ও রাশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়ে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া যদি ইরানকে সহায়তা করেও থাকে, সেটি খুবই নিম্নপর্যায়ে হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন না যে বেইজিং বা মস্কো তেহরানকে সহায়তা করছে। তার যুক্তি, ইরানকে সহায়তা করলে দুই দেশেরই অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র দ্রুত তা জানতে পারবে। 

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে চীন ও রাশিয়ার ভূমিকা নিয়ে এর আগেও ট্রাম্প মন্তব্য করেছেন। গত জুলাইয়ে তিনি জানিয়েছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন কোনো পরিস্থিতিতেই ইরানকে অস্ত্র বিক্রি করবে না। ট্রাম্প আরও দাবি করেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে একই ধরনের আশ্বাস দিয়েছেন। 

তবে ইরানকে ঘিরে চীনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ একেবারে নেই, এমন নয়। এর আগে ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ক্রয় নেটওয়ার্ককে সহায়তা এবং মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার কাজে স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বেইজিং অবশ্য ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। 

গত ২৫ সেপ্টেম্বরও ইরানকে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানিয়েছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ। তিনি বলেছিলেন, গোয়েন্দা তথ্য, যন্ত্রাংশ কিংবা সামরিক সরঞ্জামসহ যেকোনো ধরনের সহায়তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। 

অন্যদিকে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের শুরু থেকেই চীন ও রাশিয়া তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তবে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ট্রাম্পের বর্তমান বক্তব্য হলো, তিনি এমন কোনো সহায়তার প্রমাণ বিশ্বাসযোগ্য মনে করছেন না। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলা শুরুর পর তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয়। একই সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বাধাগ্রস্ত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ। 

এই সংঘাত থামাতে জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তী সময়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন আটকে যায়। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে।

এ অবস্থায় ইরানকে ঘিরে চীন ও রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের নজর অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করেছেন, তার বিশ্বাস অনুযায়ী বেইজিং ও মস্কো বর্তমানে তেহরানকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা দিচ্ছে না। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ