ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে অগ্নিকান্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে আসা ৯টি মরদেহের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় শ্রমিকরা কাজ শেষে কারখানার ভেতরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, আগুন লাগার পর কারখানার প্রধান ফটক বাইরে থেকে বন্ধ থাকায় অনেক শ্রমিক বের হতে পারেননি। ফলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে আসা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে নিহত বাকি শ্রমিকদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।

ট্যাগ : সৌদি আরব অগ্নিকাণ্ড রিয়াদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সৌদিতে অগ্নিকান্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে আসা ৯টি মরদেহের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় শ্রমিকরা কাজ শেষে কারখানার ভেতরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, আগুন লাগার পর কারখানার প্রধান ফটক বাইরে থেকে বন্ধ থাকায় অনেক শ্রমিক বের হতে পারেননি। ফলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে আসা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে নিহত বাকি শ্রমিকদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ