ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী ১৬ অক্টোবর একই মাঠে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।

এই জয়ের ফলে লিগ পর্ব থেকেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে। তিন দলের এই প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে তিনবার খেলেছে বাংলাদেশ, আর প্রতিবারই জয় পেয়েছে। অন্যদিকে, ফাইনালে ওঠার পথে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুটি পরাজয় রয়েছে।

ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির হয়ে একপ্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রাভাইল ফারহান। ২৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩৬ রান করেন তিনি। তবে ১৩তম ওভারের চতুর্থ বলে রানআউট হয়ে ফিরলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যায়।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রাভাইল। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। ৪ ওভার বোলিং করে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন তিনি।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফিজা ফায়াজ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক সাদিয়া ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৪ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম, সাহার বানু ও মাহনুর জেব একটি করে উইকেট নেন।

পয়েন্টের হিসাবেও বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। শ্রীলঙ্কাও প্রথম চার ম্যাচে তিনটি জয় নিয়ে ৬ পয়েন্ট পেয়েছিল। অন্যদিকে, পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া পাকিস্তান আগামীকাল শ্রীলঙ্কাকে হারালেও সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে। ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী ১৬ অক্টোবর একই মাঠে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।

এই জয়ের ফলে লিগ পর্ব থেকেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে। তিন দলের এই প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে তিনবার খেলেছে বাংলাদেশ, আর প্রতিবারই জয় পেয়েছে। অন্যদিকে, ফাইনালে ওঠার পথে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুটি পরাজয় রয়েছে।

ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির হয়ে একপ্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রাভাইল ফারহান। ২৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩৬ রান করেন তিনি। তবে ১৩তম ওভারের চতুর্থ বলে রানআউট হয়ে ফিরলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যায়।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রাভাইল। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। ৪ ওভার বোলিং করে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন তিনি।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফিজা ফায়াজ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক সাদিয়া ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৪ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম, সাহার বানু ও মাহনুর জেব একটি করে উইকেট নেন।

পয়েন্টের হিসাবেও বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। শ্রীলঙ্কাও প্রথম চার ম্যাচে তিনটি জয় নিয়ে ৬ পয়েন্ট পেয়েছিল। অন্যদিকে, পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া পাকিস্তান আগামীকাল শ্রীলঙ্কাকে হারালেও সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে। ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ