ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১২ হাজার ১৭৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের পরিমাণও বেড়েছে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৯ কোটি ডলার। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর—শেষ তিন দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২১ কোটি ৭০ লাখ ডলার।

গত বছরের অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮৫৩ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০৫ কোটি ১০ লাখ ডলার। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি ১২ দশমিক ৩।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১০ দিন এবং চলতি অর্থবছরের সামগ্রিক হিসাব—দুই ক্ষেত্রেই গত বছরের একই সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১২ হাজার ১৭৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের পরিমাণও বেড়েছে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৯ কোটি ডলার। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর—শেষ তিন দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২১ কোটি ৭০ লাখ ডলার।

গত বছরের অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮৫৩ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০৫ কোটি ১০ লাখ ডলার। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি ১২ দশমিক ৩।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১০ দিন এবং চলতি অর্থবছরের সামগ্রিক হিসাব—দুই ক্ষেত্রেই গত বছরের একই সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ