ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অ্যাপল ও জিমেইলে সেবা বিপর্যয়

অ্যাপল ও জিমেইলে সেবা বিপর্যয়
ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্বজুড়ে প্রযুক্তিগত অবকাঠামোয় একের পর এক ত্রুটির ঘটনা ঘটছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলের কয়েকটি বহুল ব্যবহৃত সেবা। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠান দুটির একাধিক সেবা ব্যবহারে বিঘ্নের খবর পাওয়া যায়। এর মধ্যে অ্যাপলের আইক্লাউড, অ্যাপল পে এবং গুগলের ইমেইল সেবা জিমেইলের নাম উঠে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওয়েবসাইট ও অ্যাপের সেবা সচল থাকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টরে হাজার হাজার ব্যবহারকারী বিভিন্ন সমস্যার কথা জানান। অ্যাপলও তাদের কয়েকটি সেবায় সাময়িক ত্রুটির বিষয়টি স্বীকার করে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যাগুলোর সমাধানে কাজ করার পর অধিকাংশ সেবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে একাধিক সেবায় সমস্যার তথ্য প্রকাশ করা হয়। তালিকায় ছিল অ্যাপ স্টোর, আইক্লাউড মেইল, আইক্লাউড ওয়েব অ্যাপস এবং অ্যাপলকেয়ারসহ বেশ কয়েকটি সেবা।

অ্যাপলের এক মুখপাত্র জানান, সকালে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি আপডেটের পর কয়েকটি সেবায় ত্রুটি দেখা দেয়। বর্তমানে অধিকাংশ সিস্টেমের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। যেসব সেবা তখনো পুরোপুরি সচল হয়নি, সেগুলো দ্রুত ঠিক করতে কাজ চলছিল।

অন্যদিকে, জিমেইলে বড় ধরনের বিপর্যয়ের খবর মানতে রাজি হয়নি গুগল। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, গুগলের নিজস্ব পর্যবেক্ষণব্যবস্থায় জিমেইলের ব্যাপক পরিসরে সেবা বন্ধ থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুগল ওয়ার্কস্পেসের স্ট্যাটাস ড্যাশবোর্ডে বিভিন্ন সেবার সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিনির্ভর অবকাঠামোয় একের পর এক ত্রুটি দেখা দেওয়ায় গুরুত্বপূর্ণ সেবাগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব সমস্যার প্রভাব পড়ছে বিমান চলাচল, ব্যাংকিং এবং ইমেইল যোগাযোগের মতো জরুরি খাতে।

এর আগে গত সপ্তাহে মাইক্রোসফটের ইমেইল সেবা আউটলুক ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যার কথা জানান। একই সময়ে মাইক্রোসফট অফিসের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনও ঠিকভাবে ব্যবহার করা যাচ্ছিল না।

এর পরদিন যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশটির সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। সোমবার ইউনাইটেড এয়ারলাইনসের কার্যক্রমেও বিঘ্ন ঘটে। একই দিনে চেজ ব্যাংকের কয়েক হাজার গ্রাহক নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার কথা জানান।

জেপিমরগ্যান চেজ কর্তৃপক্ষ জানায়, তাদের নিজস্ব স্থাপনায় থাকা হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ফলে কিছু গ্রাহককে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অপেক্ষা করে সেবা নিতে হয়েছে। তবে ব্যাংকটির দাবি, এ ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, লেনদেন কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।

অ্যাপল ও জিমেইলের সেবায় বিঘ্নের খবর প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর একটি অভ্যন্তরীণ নেটওয়ার্কে সমস্যার বিষয়টিও আলোচনায় আসে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির অভ্যন্তরীণ যোগাযোগের কাজে ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক ‘এনএসএনেট’ সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল। তবে সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার সময় এনএসএর কয়েকটি সেবায় সাময়িক ত্রুটি দেখা দেয়।

ওই কর্মকর্তা আরও বলেন, সমস্যার কারণে সংস্থাটির কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা প্রভাবিত হলেও গুরুত্বপূর্ণ ও মিশন-সংশ্লিষ্ট কার্যক্রম চালু ছিল। জাতীয় নিরাপত্তা রক্ষায় এনএসএর সক্ষমতার ওপরও এর কোনো প্রভাব পড়েনি বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগ : অ্যাপল জিমেইল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


অ্যাপল ও জিমেইলে সেবা বিপর্যয়

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বজুড়ে প্রযুক্তিগত অবকাঠামোয় একের পর এক ত্রুটির ঘটনা ঘটছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলের কয়েকটি বহুল ব্যবহৃত সেবা। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠান দুটির একাধিক সেবা ব্যবহারে বিঘ্নের খবর পাওয়া যায়। এর মধ্যে অ্যাপলের আইক্লাউড, অ্যাপল পে এবং গুগলের ইমেইল সেবা জিমেইলের নাম উঠে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওয়েবসাইট ও অ্যাপের সেবা সচল থাকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টরে হাজার হাজার ব্যবহারকারী বিভিন্ন সমস্যার কথা জানান। অ্যাপলও তাদের কয়েকটি সেবায় সাময়িক ত্রুটির বিষয়টি স্বীকার করে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যাগুলোর সমাধানে কাজ করার পর অধিকাংশ সেবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে একাধিক সেবায় সমস্যার তথ্য প্রকাশ করা হয়। তালিকায় ছিল অ্যাপ স্টোর, আইক্লাউড মেইল, আইক্লাউড ওয়েব অ্যাপস এবং অ্যাপলকেয়ারসহ বেশ কয়েকটি সেবা।

অ্যাপলের এক মুখপাত্র জানান, সকালে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি আপডেটের পর কয়েকটি সেবায় ত্রুটি দেখা দেয়। বর্তমানে অধিকাংশ সিস্টেমের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। যেসব সেবা তখনো পুরোপুরি সচল হয়নি, সেগুলো দ্রুত ঠিক করতে কাজ চলছিল।

অন্যদিকে, জিমেইলে বড় ধরনের বিপর্যয়ের খবর মানতে রাজি হয়নি গুগল। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, গুগলের নিজস্ব পর্যবেক্ষণব্যবস্থায় জিমেইলের ব্যাপক পরিসরে সেবা বন্ধ থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুগল ওয়ার্কস্পেসের স্ট্যাটাস ড্যাশবোর্ডে বিভিন্ন সেবার সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিনির্ভর অবকাঠামোয় একের পর এক ত্রুটি দেখা দেওয়ায় গুরুত্বপূর্ণ সেবাগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব সমস্যার প্রভাব পড়ছে বিমান চলাচল, ব্যাংকিং এবং ইমেইল যোগাযোগের মতো জরুরি খাতে।

এর আগে গত সপ্তাহে মাইক্রোসফটের ইমেইল সেবা আউটলুক ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যার কথা জানান। একই সময়ে মাইক্রোসফট অফিসের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনও ঠিকভাবে ব্যবহার করা যাচ্ছিল না।

এর পরদিন যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশটির সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। সোমবার ইউনাইটেড এয়ারলাইনসের কার্যক্রমেও বিঘ্ন ঘটে। একই দিনে চেজ ব্যাংকের কয়েক হাজার গ্রাহক নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার কথা জানান।

জেপিমরগ্যান চেজ কর্তৃপক্ষ জানায়, তাদের নিজস্ব স্থাপনায় থাকা হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ফলে কিছু গ্রাহককে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অপেক্ষা করে সেবা নিতে হয়েছে। তবে ব্যাংকটির দাবি, এ ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, লেনদেন কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।

অ্যাপল ও জিমেইলের সেবায় বিঘ্নের খবর প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর একটি অভ্যন্তরীণ নেটওয়ার্কে সমস্যার বিষয়টিও আলোচনায় আসে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির অভ্যন্তরীণ যোগাযোগের কাজে ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক ‘এনএসএনেট’ সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল। তবে সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার সময় এনএসএর কয়েকটি সেবায় সাময়িক ত্রুটি দেখা দেয়।

ওই কর্মকর্তা আরও বলেন, সমস্যার কারণে সংস্থাটির কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা প্রভাবিত হলেও গুরুত্বপূর্ণ ও মিশন-সংশ্লিষ্ট কার্যক্রম চালু ছিল। জাতীয় নিরাপত্তা রক্ষায় এনএসএর সক্ষমতার ওপরও এর কোনো প্রভাব পড়েনি বলে তিনি উল্লেখ করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ