ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে কারাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা ছয়জন বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে সাজা শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের মধ্যে তিনজন মেঘালয়ের শিলং ডিস্ট্রিক কারাগারে এবং অপর তিনজন ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজা ভোগ করেন।

দেশে ফেরা ছয়জন হলেন—ঢাকার কদমতলী এলাকার সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতকের আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ীর তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মামলত হোসেন (৩৪) এবং রাজশাহীর গোদাগাড়ীর রিহাম (১৯)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ছয় বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

ট্যাগ : ভারত বাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে কারাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা ছয়জন বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে সাজা শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের মধ্যে তিনজন মেঘালয়ের শিলং ডিস্ট্রিক কারাগারে এবং অপর তিনজন ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজা ভোগ করেন।

দেশে ফেরা ছয়জন হলেন—ঢাকার কদমতলী এলাকার সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতকের আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ীর তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মামলত হোসেন (৩৪) এবং রাজশাহীর গোদাগাড়ীর রিহাম (১৯)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ছয় বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ