ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য মুন্তাকিম চৌধুরী আর নেই

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য মুন্তাকিম চৌধুরী আর নেই
ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে বার্ধক্যজনিত কারণে ৯৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা, অস্ট্রেলিয়াপ্রবাসী জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছিলেন। বয়সজনিত নানা সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।

মৃত্যুর পর মেলবোর্নে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে জন্মগ্রহণ করেন আব্দুল মুন্তাকিম চৌধুরী। তাঁর বাবার নাম তজম্মল আলী চৌধুরী।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ সময়ে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ভাষা আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দেশের সাংবিধানিক কাঠামো তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী।

১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিলেট-১৩ (কুলাউড়া-বড়লেখা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাঁকে কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই সাবেক সংসদ সদস্য।

স্বাধীনতার পর জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি আইন পেশাতেও সক্রিয় ছিলেন ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান প্রণয়ন, সংসদীয় রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত।

ট্যাগ : সাবেক সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম চৌধুরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


সংবিধান প্রণয়ন কমিটির সদস্য মুন্তাকিম চৌধুরী আর নেই

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে বার্ধক্যজনিত কারণে ৯৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা, অস্ট্রেলিয়াপ্রবাসী জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছিলেন। বয়সজনিত নানা সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।

মৃত্যুর পর মেলবোর্নে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে জন্মগ্রহণ করেন আব্দুল মুন্তাকিম চৌধুরী। তাঁর বাবার নাম তজম্মল আলী চৌধুরী।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ সময়ে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ভাষা আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দেশের সাংবিধানিক কাঠামো তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী।

১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিলেট-১৩ (কুলাউড়া-বড়লেখা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাঁকে কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই সাবেক সংসদ সদস্য।

স্বাধীনতার পর জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি আইন পেশাতেও সক্রিয় ছিলেন ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান প্রণয়ন, সংসদীয় রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ