ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একই দিনে দুই ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাখণ্ড

ফাইল ছবি
ফলো করুন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে শনিবার (১০ অক্টোবর) কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ রাত ৮টা ৭ মিনিটে উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে উত্তরকাশী এলাকায় ভূমিকম্পটি সংঘটিত হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। এর ভৌগোলিক অবস্থান ৩০.৭৪৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪১৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

এর আগে একই দিন বিকেলে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অপেক্ষাকৃত কম মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

এনসিএস জানায়, বিকেল ৩টা ৪০ মিনিট ৫৩ সেকেন্ডে বাগেশ্বরে ২ দশমিক ৮ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার নিচে।

বাগেশ্বরের ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল ৩০.০০৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৯.৯৫০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

এদিকে চলতি মাসের ৬ অক্টোবরও উত্তরাখণ্ডে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই দিন রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজ্যের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়।

সেই ভূমিকম্পের প্রভাব ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাতেও পৌঁছায়। আকস্মিক কম্পনে দিল্লি এবং পার্শ্ববর্তী শহরগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন দিল্লির সফদরজং এনক্লেভ এলাকার এক বাসিন্দা।

তিনি লেখেন, ‘আমার পুরো সোফা নড়ে উঠতে দেখেছি, পুরো ভবনটিই কেঁপে উঠেছিল। জীবনে এর কাছাকাছি কোনো অভিজ্ঞতা কখনো হয়নি!’

তবে শনিবার উত্তরকাশীতে সংঘটিত সর্বশেষ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : এনডিটিভি

ট্যাগ : ভারত ভূমিকম্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

একই দিনে দুই ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাখণ্ড

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে শনিবার (১০ অক্টোবর) কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ রাত ৮টা ৭ মিনিটে উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে উত্তরকাশী এলাকায় ভূমিকম্পটি সংঘটিত হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। এর ভৌগোলিক অবস্থান ৩০.৭৪৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪১৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

এর আগে একই দিন বিকেলে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অপেক্ষাকৃত কম মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

এনসিএস জানায়, বিকেল ৩টা ৪০ মিনিট ৫৩ সেকেন্ডে বাগেশ্বরে ২ দশমিক ৮ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার নিচে।

বাগেশ্বরের ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল ৩০.০০৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৯.৯৫০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

এদিকে চলতি মাসের ৬ অক্টোবরও উত্তরাখণ্ডে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই দিন রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজ্যের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়।

সেই ভূমিকম্পের প্রভাব ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাতেও পৌঁছায়। আকস্মিক কম্পনে দিল্লি এবং পার্শ্ববর্তী শহরগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন দিল্লির সফদরজং এনক্লেভ এলাকার এক বাসিন্দা।

তিনি লেখেন, ‘আমার পুরো সোফা নড়ে উঠতে দেখেছি, পুরো ভবনটিই কেঁপে উঠেছিল। জীবনে এর কাছাকাছি কোনো অভিজ্ঞতা কখনো হয়নি!’

তবে শনিবার উত্তরকাশীতে সংঘটিত সর্বশেষ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ