ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছুরিকাঘাতের সময় ধোলাইপাড়ে যুবক আটক

ছুরিকাঘাতের সময় ধোলাইপাড়ে যুবক আটক
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর ধোলাইপাড় আউটগোয়িং এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাতের সময় ফিহাদ (২১) নামে এক যুবককে চাকুসহ আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ধোলাইপাড় আউটগোয়িং এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, ওই সময় এক যুবক এক পথচারীকে চাকু দিয়ে আঘাত করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে সেখানে কর্তব্যরত সার্জেন্ট সঞ্জয় কুমার ও সার্জেন্ট মো. আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ফিহাদকে চাকুসহ আটক করেন।

চাকুর আঘাতে আহত পথচারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে আটক ফিহাদকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ : ডিএমপি ধোলাইপাড়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ছুরিকাঘাতের সময় ধোলাইপাড়ে যুবক আটক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ধোলাইপাড় আউটগোয়িং এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাতের সময় ফিহাদ (২১) নামে এক যুবককে চাকুসহ আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ধোলাইপাড় আউটগোয়িং এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, ওই সময় এক যুবক এক পথচারীকে চাকু দিয়ে আঘাত করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে সেখানে কর্তব্যরত সার্জেন্ট সঞ্জয় কুমার ও সার্জেন্ট মো. আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ফিহাদকে চাকুসহ আটক করেন।

চাকুর আঘাতে আহত পথচারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে আটক ফিহাদকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ