ছুরিকাঘাতের সময় ধোলাইপাড়ে যুবক আটক
রাজধানীর ধোলাইপাড় আউটগোয়িং এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাতের সময় ফিহাদ (২১) নামে এক যুবককে চাকুসহ আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ধোলাইপাড় আউটগোয়িং এলাকায় এ ঘটনা ঘটে।[BANGVIEWS-POST:4512]ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, ওই সময় এক যুবক এক পথচারীকে চাকু দিয়ে আঘাত করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে সেখানে কর্তব্যরত সার্জেন্ট সঞ্জয় কুমার ও সার্জেন্ট মো. আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ফিহাদকে চাকুসহ আটক করেন।চাকুর আঘাতে আহত পথচারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পরে আটক ফিহাদকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।