ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে নৃত্য পরিচালক জাকির হোসেন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন ঢালিউডের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীর একটি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির।

চলচ্চিত্র অঙ্গনের এই পরিচিত মুখের মৃত্যুর খবরটি প্রবাস থেকে অভিনেতা জায়েদ খানও নিশ্চিত করেন। তিনি জানান, জাকির হোসেন চলচ্চিত্র জগতে একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজের সম্পর্ক ছিল।

জায়েদ খান আরও বলেন, জাকির হোসেন তার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তার একাধিক সিনেমার গানের নৃত্য পরিচালনাও করেছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। উন্নত চিকিৎসার জন্য গত মে মাসে তাকে ভারতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশে ফিরে আসেন তিনি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল।

পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তার আবেদনও করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢালিউডে দীর্ঘ সময় ধরে কাজ করা জাকির হোসেন ছিলেন একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নৃত্য পরিচালক। চলচ্চিত্রের পাশাপাশি কিছু সিনেমায় তিনি অভিনয়ও করেছেন।

ট্যাগ : ঢালিউড বিনোদন সংবাদ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে নৃত্য পরিচালক জাকির হোসেন

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন ঢালিউডের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীর একটি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির।

চলচ্চিত্র অঙ্গনের এই পরিচিত মুখের মৃত্যুর খবরটি প্রবাস থেকে অভিনেতা জায়েদ খানও নিশ্চিত করেন। তিনি জানান, জাকির হোসেন চলচ্চিত্র জগতে একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজের সম্পর্ক ছিল।

জায়েদ খান আরও বলেন, জাকির হোসেন তার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তার একাধিক সিনেমার গানের নৃত্য পরিচালনাও করেছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। উন্নত চিকিৎসার জন্য গত মে মাসে তাকে ভারতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশে ফিরে আসেন তিনি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল।

পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তার আবেদনও করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢালিউডে দীর্ঘ সময় ধরে কাজ করা জাকির হোসেন ছিলেন একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নৃত্য পরিচালক। চলচ্চিত্রের পাশাপাশি কিছু সিনেমায় তিনি অভিনয়ও করেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ