ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করছেন পরীমনি

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করছেন পরীমনি
ছবি : সংগৃহীত
ফলো করুন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, হুমকি ও ভাঙচুরের মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে নতুন করে জামিন আবেদন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারির আদেশ দেন। আদালত সূত্র জানায়, বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে হাজির না হওয়ায় তাঁর আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময় আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ আসামিদের অনুপস্থিতির কারণে জামিন বাতিলের আবেদন জানায়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমনির সময় আবেদন নাকচ করে তাঁর জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পরদিনই তিনি আইনি সুরক্ষার জন্য সরাসরি আদালতে উপস্থিত হলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা বোট ক্লাবের তৎকালীন সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম এবং ফাতেমা তুজ জান্নাত বনি।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, আসামিরা বিভিন্ন অভিজাত ক্লাবে প্রবেশ করে সুযোগ বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ২০২১ সালের ৯ জুন গভীর রাতে আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করেন এবং মদ্যপান শেষে ক্লাবের মালামাল ভাঙচুর ও নাসির উদ্দিনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন।

পরবর্তীতে ২০২৪ সালে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন পরীমনি ও তাঁর সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন এবং ফাতেমা তুজ জান্নাত বনিকে অব্যাহতির সুপারিশ করেন। আদালত ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন এবং পরে তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন। এরপর মামলার বিচার শুরু হলেও নির্ধারিত তারিখে হাজির না থাকায় পুনরায় পরোয়ানা জারি করা হয়।

ট্যাগ : পরীমনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করছেন পরীমনি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, হুমকি ও ভাঙচুরের মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে নতুন করে জামিন আবেদন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারির আদেশ দেন। আদালত সূত্র জানায়, বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে হাজির না হওয়ায় তাঁর আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময় আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ আসামিদের অনুপস্থিতির কারণে জামিন বাতিলের আবেদন জানায়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমনির সময় আবেদন নাকচ করে তাঁর জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পরদিনই তিনি আইনি সুরক্ষার জন্য সরাসরি আদালতে উপস্থিত হলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা বোট ক্লাবের তৎকালীন সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম এবং ফাতেমা তুজ জান্নাত বনি।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, আসামিরা বিভিন্ন অভিজাত ক্লাবে প্রবেশ করে সুযোগ বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ২০২১ সালের ৯ জুন গভীর রাতে আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করেন এবং মদ্যপান শেষে ক্লাবের মালামাল ভাঙচুর ও নাসির উদ্দিনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন।

পরবর্তীতে ২০২৪ সালে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন পরীমনি ও তাঁর সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন এবং ফাতেমা তুজ জান্নাত বনিকে অব্যাহতির সুপারিশ করেন। আদালত ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন এবং পরে তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন। এরপর মামলার বিচার শুরু হলেও নির্ধারিত তারিখে হাজির না থাকায় পুনরায় পরোয়ানা জারি করা হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ